২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এখনো সেরা হিচকক

সর্বকালের সেরা পরিচালক কারা তা নির্ধারন করতে সম্প্রতি একটি জরিপ চালিয়েছিল চলচ্চিত্র বিষয়ক ব্রিটিশ সাময়ীকি টোটাল ফিল্ম। জরিপের ফলাফলে সবার উপরে স্থান পেয়েছেন আলফ্রেড হিচকক। খবর বৃটিশ ওয়েবসাইটের।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 05:59 PM

Updated : 26 Apr 2022, 02:42 PM

কিংবদন্তীর চলচ্চিত্রকার ‘সাইকো’র পরিচালক হিচকক এই প্রতিযোগিতায় পিছনে ফেলে দিয়েছেন স্টিভেন স্পিলবার্গ, মার্টিন স্করসেসের মতো এই সময়ের খ্যাতনামা সব পরিচালককেও। তালিকায় মার্টিন স্করসেস দ্বিতীয় ও স্পিলবার্গ তৃতীয় স্থান অধিকার করেছেন। ফ্রান্সিস ফোর্ড কপোলা রয়েছেন পঞ্চমে।

তালিকার শীর্ষ দশের নাম এখানে দেয়া হলো :

১  আলফ্রেড হিচকক

২  মার্টিন স্করসেস

৩  স্টিভেন স্পিলবার্গ

৪  হাওয়ার্ড হকস

৫  ফ্রান্সিস ফোর্ড কপোলা

৬  অরসন ওয়েলস

৭  ইঙ্গমার বার্গম্যান

৮  স্ট্যানলি কুবরিক

৯  পিটার জ্যাকসন

১০ ডেভিড ফিঞ্চার