২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিল ক্লিনটনের সাক্ষাৎকার নিচ্ছেন অপরাহ উইনফ্রে

অপরাহ উইনফ্রে শোতে হাজির হতে যাচ্ছেন সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ৪ সেপ্টেম্বর মঙ্গলবার এই টক শোতে হাজির হবেন তিনি। ঠিক ওই দিনই ক্লিন্টনের লেখা মানব বই 'গিভিং' প্রকাশিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 02:07 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

আগস্ট ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অপরাহ উইনফ্রে শোতে হাজির হতে যাচ্ছেন সাবেক আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ৪ সেপ্টেম্বর মঙ্গলবার এই টক শোতে হাজির হবেন তিনি। ঠিক ওই দিনই ক্লিন্টনের লেখা মানব বই 'গিভিং' প্রকাশিত হচ্ছে। এই অনুষ্ঠানের মাধ্যমে প্রেম ও নাগরিকদের কর্তব্য বিষয়ক বইটির প্রচারণাও চালাবেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের। ২০০৪ সালে উইনফ্রে ক্লিন্টনের সাক্ষাৎকার নিয়েছিলেন। ওই সাক্ষাৎকারে ক্লিন্টনের স্মৃতিকথা 'মাই লাইফ' সম্পর্কে অনেক প্রশ্ন করেছিলেন তিনি। উইনফে ক্লিনটনের 'গিভিং' বইটা সম্পর্কে উচ্চ ধারনা পোষন করেন। 'গিভিং' বইটিতে উইনফ্রের অ্যাঞ্জেল নেটওয়ার্ক সম্পর্কে বেশ প্রশংসা করেছেন ক্লিন্টন। এনজেল নেটওয়ার্ক সারাবিশ্বে অনেক টাকা ত্রান কার্যে দান করেছে। বইটিতে উইনফ্রের কিছু মন্তব্যও যোগ করা হয়েছে। তার সেবামূলক কর্মকান্ড সম্পর্কে জানতে চাইলে উইনফ্রে মন্তব্য করেন, "আমাকে যা দেয়া হয়েছে আমি তারই প্রতিদান করেছি মাত্র। " অপরাহ ছাড়াও ক্লিনটন আরো কিছু টিভি সাক্ষাৎকারের জন্য প্রস্তুত হচ্ছেন। তার মধ্যে সিএনএন এ ল্যারি কিং এর সঙ্গে এবং সিবিএস টিভিতে ডেভিড ল্যাটারম্যানের সঙ্গেও সাক্ষাৎকারে মিলিত হবেন তিনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৯৩৩ ঘ.