২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঞ্জয় দত্তকে অলিঙ্গন করায় কনস্টেবল বরখাস্ত

সঞ্জয় দত্তকে আলিঙ্গনের অপরাধে একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে আনা বরখাস্তের নির্দেশ সমর্থন করেছেন মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিষ্টার আর আর পাতিল। এই কনস্টেবলটি চিত্রনায়ক সঞ্জয় দত্ত পুনে জেল থেকে মুক্তি পাবার পর তাকে আলিঙ্গন করেছিলেন। কনস্টেবলটির বিরুদ্ধে পুলিশ ম্যানুয়েল এবং সিভিল সার্ভিস আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 03:19 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

আগস্ট ২৮ (বিডিনিউজটুয়েন্টফোরডটকম) -- সঞ্জয় দত্তকে আলিঙ্গনের অপরাধে একজন পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে আনা বরখাস্তের নির্দেশ সমর্থন করেছেন মহারাষ্ট্রের ডেপুটি চিফ মিনিষ্টার আর আর পাতিল। এই কনস্টেবলটি চিত্রনায়ক সঞ্জয় দত্ত পুনে জেল থেকে মুক্তি পাবার পর তাকে আলিঙ্গন করেছিলেন। কনস্টেবলটির বিরুদ্ধে পুলিশ ম্যানুয়েল এবং সিভিল সার্ভিস আইন লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। পাতিল সাংবাদিকদের বলেন ,"আমি আইজিকে ঘটনাটি সম্পর্কে তদন্ত করতে বলেছিলাম, তারা সে অনুযায়ী ব্যাবস্থা নিয়েছে। আমার হাতে এখনো রিপোর্ট পৌঁছায়নি।" স্বরাষ্ট্র মন্ত্রনালয় থেকে জানানো হয়, পাতিল পুলিশ কনস্টেবল রাজেন্দ্র কালেকারকে বরখাস্তের আদেশ দিয়েছেন। এবং একই সঙ্গে আরও ৯ জন পুলিশ সদস্যকে সঞ্জয় দত্তের সাথে করমর্দনের দায়ে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছে। টেলিভিশন চ্যানেলগুলোর ফুটেজে দেখা যায় পুলিশ কনস্টেবলটি সঞ্জয় দত্তকে অভিনন্দন জানাতে ছুটে যাচ্ছে। পাতিল দৃশ্যটি দেখার পর কারা মহা পরিদর্শককে ঘটনাটি তদন্ত করতে বলেছিলেন। বিডিনিউজটুয়েন্টফোরডটকম/এএন/এমআইআর/২১১২ ঘ