২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সিনেমা পারাদিসো'র পরিচালক হাসপাতালে

ছিনতাইকারীদের হাতে আক্রান্ত হয়ে অস্কার বিজয়ী ইতালিয় পরিচালক গুইসেপ্পে টরনাটোর এখন হাসপাতালে। ১৯৯৮ সালে এই পরিচালকের বিখ্যাত ছবি 'সিনেমা পারাদিসো' সেরা বিদেশী ছবি হিসেবে অস্কার লাভ করে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2007, 01:53 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ছিনতাইকারীদের হাতে আক্রান্ত হয়ে অস্কার বিজয়ী ইতালিয় পরিচালক গুইসেপ্পে টরনাটোর এখন হাসপাতালে। ১৯৯৮ সালে এই পরিচালকের বিখ্যাত ছবি 'সিনেমা পারাদিসো' সেরা বিদেশী ছবি হিসেবে অস্কার লাভ করে। খবর ভারতীয় ওয়েবসাইটের। মঙ্গলবার রোমের রাস্তায় তিনি ছিনতাইকারীদের দ্বারা আক্রান্ত হন। টরনাটোর জানিয়েছেন, ছিনতাইকারীদের কথার উচ্চারনে মনে হয়েছেন তারা পূর্ব ইউরোপের লোক। ছিনতাইকারীরা তার ওয়ালেট, মোবাইল ফোন ও ঘড়ি নিয়ে যায়। ছিনতাইকারীরা তার মাথায় আঘাত করে। দুজন টুরিস্ট জানিয়েছেন ছিনতাইকারীরা রোমানিয়ার লোক। তারা পথের মধ্যে হঠাৎ পরিচালকের সাহায্য কামনা করে। টরনাটোর জানান, "যখন আমি তাদের সাহায্য করছিলাম তখন একজন হঠাৎ করে আমার চোয়ালে ও মাথায় আঘাত করে।" রোমের পুলিশ প্রধান মার্সেলো ফুলবি বৃহষ্পতিবার বলেছেন, " রাস্তায় ছিনতাইয়ের ঘটনা এ বছরের প্রথম ছয় মাসে আগের তুলনায় শতকরা ১০ ভাগ বেড়েছে। এবং ছিনতাইকারীরা আগের চেয়ে আরো ভয়ংকর হয়ে উঠেছে।" সিনেমা পারাদিসোর পরিচালক বলেন, "দুনিয়াটা সত্যিই জটিল। হাসপাতালে যে সেবিকা আমার সেবা যত