আগস্ট ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের এক সময়ের বিখ্যাত চলচ্চিত্রকার বন্ধু কে আসিফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন সিরিজের চিত্রকর্মে হাত দিয়েছেন চিত্রকর মকবুল ফিদা হুসেন। এই চিত্রগুলি তিনি আঁকছেন ভারতের কিংবদন্তী আনারকলির প্রেম কাহিনীকে ভিত্তি করে। চলচ্চিত্র না করে চিত্রকর্মেই তিনি আনারকলিকে তুলে ধরতে চান। শিল্পী বলেছেন তার 'গজগামীনি' ছবিতে তিনি ইতিমধ্যেই আনারকলিকে একবার সৃষ্টি করেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।
হুসেন বলেছেন, "আমি একটা নতুন সিরিজের ছবি আঁকা শুরু করবো যেখানে আনারকলি সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি ফুটে উঠবে। এই সিরিজের ছবিতে আনারকলি ও শাহজাদা সেলিমের গল্পটাও উঠে আসবে। সেলিম আনারকে কতটা ভালবাসতেন এবং পরে কীভাবে তাকে ধ্বংস করেছেন সেটাও তুলে ধরবো তুলিতে। এই ছবিগুলোতে আমার দেশ ও আনারকলির প্রতি আমার ভালবাসাকে ফুটিয়ে তুলবো আমি।"
৫১টি ছবি আঁকা প্রসঙ্গে হুসেন বলেন, "আমার বন্ধু কে আসিফ ৫১ বছর বয়সে মারা যান। তার ছেলে আকবর আমার এ ছবিগুলো লন্ডনের এক মিউজিয়ামে নিয়ে যাবে এবং সেখানে নিয়মিত প্রদর্শনীর আয়োজন করবে বলে জানিয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে ওই মিউজিয়ামটি চালু হবে। আমার অনেক বন্ধুকে আমি বহুদিন ধরে বলে আসছি যে লন্ডন একটা দারুন শহর। ভারতীয় ইতিহাসের কিছু বিষয় এখানে আমাদের তুলে ধরা উটিত। এ লক্ষ নিয়েই আমি এই ছবির সিরিজ করেছি। গত দুমাস ধরে আমি আঁকছি। এর মধ্যেই অর্ধেক ছবি আঁকা শেষ।"
লন্ডনে এক জনাকীর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তার ওই সিরিজের একটি ছবি তিনি স
bdnews24