২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার আলোকচিত্রী ও শিল্পীর প্রদর্শনী 'খোলাদ্বার'

ঘরোয়া প্রদর্শনীর ফরাসি নাম 'পোর্ত উভার্ত'। বাংলায় একে বলা যায় 'খোলাদ্বার' প্রদর্শনী। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ১৯ আগস্ট থেকে পাখি বিশারদ ইনাম আল হকের স্টুডিওতে চার আলোকচিত্রী ও চার শিল্পীর 'খোলাদ্বার' শীর্ষক প্রদর্শনী শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2007, 05:41 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঘরোয়া প্রদর্শনীর ফরাসি নাম 'পোর্ত উভার্ত'। বাংলায় একে বলা যায় 'খোলাদ্বার' প্রদর্শনী। বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ১৯ আগস্ট থেকে পাখি বিশারদ ইনাম আল হকের স্টুডিওতে চার আলোকচিত্রী ও চার শিল্পীর 'খোলাদ্বার' শীর্ষক প্রদর্শনী শুরু হচ্ছে। চিত্র প্রদশনীর অনাড়ম্বর এ অনুষ্ঠানে প্রখ্যাত চিত্রকর কালীদাশ কর্মকারসহ অনেক তরুণ শিল্পী উপস্থিত ছিলেন। কালীদাশ কর্মকার বলেন, "একই ছাদের নীচে আলোকচিত্র এবং চিত্রকর্ম দেখা বিরল। এটি আনন্দেরও ব্যাপার।" আয়োজক ইনাম আল হক বলেন,"গ্যালারি বা মিউজিয়ামের তুলনায় এ ধরনের প্রদর্শনীর আবেদন অনেক বেশী । কেউ যদি উদ্যোগী হয়ে এ ধরণের ঘরোয়া আয়োজন করে তবে এটিও উপভোগ্য হতে পারে। আমরা চেষ্টা করছি এ ধারাটি চালু করতে। প্রতি বছরই এ ধরণের দু'তিনটি প্রদর্শণী করার ইচ্ছা রয়েছে।" প্রদর্শনীর শিল্পী ও সময়সূচি ইনাম আল হকের উত্তর মেরু অভিযানের 'শুভ্রতার শত রং' শীর্ষক প্রদর্শনীতে এ বছরের এপ্রিলে উত্তর মেরু অভিযানের ২৫ টি আলোকচিত্র থাকবে। প্রদর্শনীর তারিখ ১৯ থেকে ২১ আগস্ট। ইফফাত আরা দেওয়ানের স্টিল লাইফ পেইন্টিং 'জীবন' শীর্ষক প্রদর্শনীতে ২৭টি পেইন্টিং থাকবে। প্রদর্শনীর তারিখ ২২ থেকে ২৪ আগস্ট। সজল খালেদের শিশুদের আলোকচিত্র 'স্তব্ধ কল্লোল' শীর্ষক প্রদর্শনীতে ২২টি আলোকচিত্র থাকবে। প্রদর্শনীর তারিখ ২৫ থেকে ২৭ আগস্ট। মুসা ইব্রাহীমের পাহাড়ি জনপদের আলোকচিত্র 'বারোয়ারি' শীর্ষক প্রদর্শনীতে বাংলাদেশ এবং নেপালের প্রকৃতি ও মানুষের ২৫টি আলোকচিত্র থাকবে। প্রদর্শনীর তারিখ ২৮ থেকে ৩০ আগস্ট। রাজেশ্বরী প্রিয়রঞ্জিণীর প্যাস্টেল পোট্রেট 'শ্রাবণবেলা' শীর্ষক ৪৪টি পোট্রেট থাকবে। প্রদর্শনীর তারিখ ৩১ থেকে ২ সেপ্টেম্বর। এম এ মুহিতের উপকূলী বিষয়ে আলোকচিত্র 'বাংলার উপকূল' শীর্ষক ২৬টি আলোকচিত্র থাকবে। প্রদর্শনীর তারিখ ৩ থেকে ৫ সেপ্টেম্বর। সুকুমার পালের চিত্রিত সরা 'কালমৃগয়া' শীর্ষক ৩০টি সরা থাকবে। প্রদর্শনীর তারিখ ৬ থেকে ৮ সেপ্টেম্বর এবং ফেরদৌসী প্রিয়ভাষিণীর ফেলনা কাঠের ভাস্বর্য 'বনবানি' শীর্ষক প্রদর্শনীতে ৩০টি ভাস্বর্য থাকবে। প্রদর্শনীর তারিখ ৯ থেকে ১১ সেপ্টেম্বর। প্রতিটি প্রদর্শনী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে এবং নির্দিষ্ট দিনের শিল্পী উপস্থিত থাকবেন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত। স্টুডিওর ঠিকানা - আপার্টমেন্ট ৪বি, বাড়ি ১১, রোড ৪, বনানী ডিওএইচএস. কাকলি, ঢাকা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/ ২৩৩৭ ঘ.