আগষ্ট ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'রূপের আকাশে ভাসবে কোন সুপারস্টার' শীর্ষক স্লোগান নিয়ে লাক্স ও চ্যানেল আই এর যৌথ উদ্যোগে শুরু হওয়া 'লাক্স-চ্যানেল আই সুপার স্টার-২০০৭' এখন চূড়ান্ত পর্যায়ে। রূপ, গুণ আর বুদ্ধিমত্তার লড়াইয়ে শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছেন ১০ জন।
এই সেরা ১০ জনকে নিয়ে শুরু হচ্ছে যাচ্ছে ফাইনাল পর্ব । প্রাথমিকভাবে ৫০০ জনকে বাছাই করা হয় লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৭-এর জন্য। এখান থেকে দ্বিতীয় পর্বের জন্য ১০০ জনকে এবং তৃতীয় পর্বের জন্য ৫০ জনকে চূড়ান্ত করা হয়।
৫০ থেকে ২৫ জনকে নিয়ে গ্রুমিং রাউন্ড শুরু হয়। গ্রুমিং রাউন্ডের বিভিন্ন ধাপ পেরিয়ে ১০ জনকে ফাইনাল রাউন্ডের জন্য নির্বাচন করেন বিচারকগণ।
বিভিন্ন পর্যাযে এ আয়োজনে বিচারক ছিলেন সুর্বনা মুস্তাফা, আলী যাকের, আসাদুজ্জামান নূর, মডেল ফয়সাল, সারা যাকের, কানিজ আলমাস খান, তৌকির আহমেদ প্রমুখ। এ প্রতিযোগিতার বিজয়ী পাবেন একটি ১৩০০ সিসি ব্রান্ড নিউ গাড়ি এবং সুপারস্টার মুভি কনট্রাক্ট । প্রথম রানার আপ পাবেন ৫ লাখ টাকা ও ড্রামা কনট্রান্ট। দ্বিতীয় রানারআপ পাবেন ৩ লাখ টাকা ও ড্রামা কনট্রান্ট।
সেরা দশ
১. শেখ সামরোজ আজমী আলভী
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে বিবিএ পড়
bdnews24