২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে মহাদেব সাহার আবৃত্তির অ্যালবাম

এবার স্বকণ্ঠে আবৃত্তি অ্যালবাম নিয়ে আসছেন খ্যাতিমান কবি মহাদেব সাহা। তার নিজের লেখা বাছাইকৃত ৩০টি কবিতা নিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। কবি তার ৬৪তম জন্মদিনে এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 02:10 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

আগষ্ট ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এবার স্বকণ্ঠে আবৃত্তি অ্যালবাম নিয়ে আসছেন খ্যাতিমান কবি মহাদেব সাহা। তার নিজের লেখা বাছাইকৃত ৩০টি কবিতা নিয়ে অ্যালবামটি সাজানো হচ্ছে। কবি তার ৬৪তম জন্মদিনে এ ঘোষণা দেন। বর্তমানে চলছে কবিতা বাছাই ও মিউজিকের কাজ। শিগগিরই এ অ্যালবামের রেকর্ডিং শুরু হবে। আগামী ঈদে অ্যালবামটি বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান 'গানচিল'। উল্লেখ্য, কবি মহাদেব সাহার নিজের কণ্ঠে কোনো আবৃত্তি অ্যালবাম এটাই প্রথম। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমডিকে/২০০৬ ঘ.