২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুঃখ পেয়েছেন ওস্তাদ আমজাদ আলী খান!

ইদানিং সারাবিশ্বের টেলিভিশন চ্যানেলগুলো ছুটছে প্রতিভার সন্ধানে। ভাবটা এমন যেনো কোন প্রতিভাকে তারা লুকিয়ে থাকতে দেবে না। প্রয়োজনে তাকে টেনে হিঁচড়ে বের করে আনা হবে। তাই বাংলাদেশ ভারতসহ অনেক দেশে সঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে টিভি চ্যানেলগুলোতে। সেগুলো ব্যাপক জনপ্রিয়তা পেলেও খুশি হতে পারেনি সুবিখ্যাত সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান। তিনি মনে করেন এর কারনে ভারতের নিজ্বস সংস্কৃতি নষ্ট হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 02:09 PM

Updated : 26 Aug 2022, 08:28 PM

আগষ্ট ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ইদানিং সারাবিশ্বের টেলিভিশন চ্যানেলগুলো ছুটছে প্রতিভার সন্ধানে। ভাবটা এমন যেনো কোন প্রতিভাকে তারা লুকিয়ে থাকতে দেবে না। প্রয়োজনে তাকে টেনে হিঁচড়ে বের করে আনা হবে। তাই বাংলাদেশ ভারতসহ অনেক দেশে সঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে টিভি চ্যানেলগুলোতে। সেগুলো ব্যাপক জনপ্রিয়তা পেলেও খুশি হতে পারেনি সুবিখ্যাত সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান। তিনি মনে করেন এর কারনে ভারতের নিজ্বস সংস্কৃতি নষ্ট হচ্ছে। ভারতের বেশ কিছু টিভি চ্যানেলে বিদেশী সব কিছুকে অন্ধভাবে অনুসরন করে। এদের ব্যাপারেও ৬১ বছর বয়স্ক সরোদ বাদক বেশ মর্মাহত। তিনি উদ্বিগ্ন যে এই টিভি চ্যানেলগুলো তাদের নিজেদের আসল পরিচয় ভুলে গেছে। তিনি এ প্রসঙ্গে বলেন, "সারা বছর বিভিন্ন চ্যানেল বা অন্যান্য জায়গায় সঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে। ভারতের ধ্র"পদী সঙ্গীতের যে ঐতিহ্য তাতে আমাদের বসে গান করতে হয়। কিন্তু বর্তমানে সব জায়গায় দেখি নাচানাচি। দর্শকদেরও বুঝতে হবে এটা সত্যিকার সঙ্গীত নয়।" তার মতে, সঙ্গীতকে বানিজ্যিক করার কারনে ভারতীয়রা তাদের নিজস্ব পরিচয় হারাচ্ছে। তিনি বর্তমান তরুনদের উদ্দেশ্য করে বলেন টেকনিক, পাশ্চাত্যকরন এবং ঐতিহ্যের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে। ভারতের ৬০ তম স্বাধীনতাদিবস উপলক্ষে পার্লামেন্টে সরোদ পরিবেশনের সময় তিনি এসব কথা বলেন। দুই ছেলে আমান ও আয়ানও তার সঙ্গে সেখানে সরোদ পরিবেশন করেন। তিনি বলেন, "এটা সত্যিই খুব সম্মানের যে আমরা পার্লামেন্টের সেন্ট্রাল হলে তিনজন একই সঙ্গে বাজাতে পারছি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/২০০২ ঘ.