২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিহারের জেহেনাবাদে ভোটার শেখ হাসিনা, ওসামা বিন লাদেন ও শাবানা আজমী!

ভূয়া ভোটার বাংলাদেশের নির্বাচনে নতুন কোন বিষয় নয়। তবে এখানে ভোটার তালিকায় ভূয়া নাম ঢোকানোর বেলায় কিছুটা সতর্কতা অবলম্বন করা হয়। অন্তত বহুল পরিচিত আন্তর্জাতিক ব্যাক্তিত্বদের নামে কেউ জাল ভোট দেওয়ার ঝূঁকি নেন না। কিন্তু এই কাজটিই করেছে ভারতের বিহারের এক জালিয়াত চক্র। তাদের সুবাদে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওসামা বিন লাদেন, বলিউড তারকা শাবানা আজমীসহ অনেক খ্যাতিমান ব্যাক্তির নাম বিহারের জেহেনাবাদ জেলার অনেক ভোটার আইডি কার্ডে শোভা পাচ্ছে। নির্বাচন কমিশনের স্বাক্ষরিত এসব আইড কার্ড নিয়ে জেলা প্রশাসন বিব্রতকর অবস্থায় পরেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2007, 01:26 PM

Updated : 26 Aug 2022, 08:27 PM

আগস্ট ১৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভূয়া ভোটার বাংলাদেশের নির্বাচনে নতুন কোন বিষয় নয়। তবে এখানে ভোটার তালিকায় ভূয়া নাম ঢোকানোর বেলায় কিছুটা সতর্কতা অবলম্বন করা হয়। অন্তত বহুল পরিচিত আন্তর্জাতিক ব্যাক্তিত্বদের নামে কেউ জাল ভোট দেওয়ার ঝূঁকি নেন না। কিন্তু এই কাজটিই করেছে ভারতের বিহারের এক জালিয়াত চক্র। তাদের সুবাদে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ওসামা বিন লাদেন, বলিউড তারকা শাবানা আজমীসহ অনেক খ্যাতিমান ব্যাক্তির নাম বিহারের জেহেনাবাদ জেলার অনেক ভোটার আইডি কার্ডে শোভা পাচ্ছে। নির্বাচন কমিশনের স্বাক্ষরিত এসব আইড কার্ড নিয়ে জেলা প্রশাসন বিব্রতকর অবস্থায় পরেছেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। শুধুমাত্র ওসামা বিন লাদেন নয়, মাওবাদি অধ্যুষিত এই এলাকায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো , ভারতীয় জনতা পার্টির সাবেক নেতা প্রমোদ মহাজন এবং তার ছেলে রাহুলের নামেও ভোটার আইডেন্টিটি কার্ড তৈরি করা হয়েছে। বলাই বাহুল্য, এসব আইডেন্টি কার্ড ভুয়া। টেলিফোনে ভারতের এক ওয়েবসাইটকে দেয়া এক সাক্ষাতকারে জেহেনাবাদ জেলা ম্যাজিট্রেট সঞ্জয় কুমার আগারওয়াল বলেন, "কিছু জালিয়াত চক্র এ ধরনের ভুয়া কার্ড ইস্যু করেছে। তবে কাজগুলো তারা করিয়েছে দক্ষ লোকদের দিয়ে। আমি এসব জাল ভোটার কার্ড উদ্ধার ও এ ব্যপারে তদন্ত করার নির্দেশ দিয়েছি। " জেলার প্রশাসন কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের ভুয়া কার্ডে জেহানাবাদ জেলা বিশেষ করে এর গ্রামগুলো ছেয়ে গেছে । বিহারের প্রধান নির্বাচন কর্মকর্তা সুধীর কুমার রাকেশ বলেন রাজ্যের বিভিন্ন স্থানে এ ভোটার কার্ডগুলো তৈরি করা হয়েছে। তিনি বলেন "এটা আমাদের জন্য খুবই উদ্বিগ্নের ব্যাপার।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/১৯২২ ঘ