২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিগবেন এর ঘন্টাধ্বনি একমাস শোনা যাবে না

লন্ডন তো বটেই, ইংল্যান্ডের বিখ্যাত ঘন্টা বিগবেন সারা বিশ্বজুড়েই পরিচিত। সংস্কার জরুরী হয়ে পড়ায় এই বিখ্যাত ঘড়ি আগামী একমাস বন্ধ থাকছে। বিগবেন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী চার থেকে ছয় সপ্তাহ ধরে এই ঘড়ির সংস্কার কাজ চলবে। শনিবার শেষবারের মতো বিগবেনের ঘন্টা ধ্বনি শোনা গেছে। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

আগস্ট ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- লন্ডন তো বটেই, ইংল্যান্ডের বিখ্যাত ঘন্টা বিগবেন সারা বিশ্বজুড়েই পরিচিত। সংস্কার জরুরী হয়ে পড়ায় এই বিখ্যাত ঘড়ি আগামী একমাস বন্ধ থাকছে। বিগবেন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী চার থেকে ছয় সপ্তাহ ধরে এই ঘড়ির সংস্কার কাজ চলবে। শনিবার শেষবারের মতো বিগবেনের ঘন্টা ধ্বনি শোনা গেছে। খবর বৃটিশ ওয়েবসাইটের। প্রায় দেড়শ বছরের পুরনো এই ঘড়ি এই নিয়ে চারবার বন্ধ হলো। এর আগে সংস্কারের জন্য যথাক্রমে ১৯৩৫, ১৯৫৬ ও ১৯৯০ সালে বিগবেন বন্ধ রাখা হয়েছিলো। অবশ্য আবহাওয়া ও দুর্ঘটনার কারনেও এর আগে কিছুসময়ের জন্য বিগবেন বন্ধ ছিলো। কিন্তু ১৯৫৬ সালের পর এবারই প্রথম বিগবেনের জোরালো শব্দ ও সুরেলা ধ্বনি উভয়ই বন্ধ রাখা হচ্ছে। প্রসঙ্গত, জোরালো ঘন্টাধ্বনি প্রতি ঘন্টায় বেজে উঠে, অন্যদিকে সুরেলা ধ্বনি প্রতি ১৫ মিনিট পর পর বেজে উঠে। ১৮৫৬ সালের জুলাই মাসে প্রথম বিগবেনের শব্দ শুনতে পেয়েছিলো লন্ডনের মানুষ। প্রায় ১৩.৫ টন ওজনের এই বৃহৎ ঘন্টা প্রথম দিকে পুর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল ফাউন্ড্রিতে স্থাপিত হয়েছিলো। নব্য গথিক ডিজাইনের এই ক্লক টাওয়ার লন্ডনের নামকরা স্থাপনাগুলোর মধ্যে অন্যতম। এর ডিজাইন করেছিলেন চার্লস বেরি। স্বাভাবিক আবহাওয়ায় এই ঘড়ির শব্দ প্রায় দেড় মাইল দুর থেকেও স্পষ্ট শোনা যায়। বিবিসি বাংলা বিভাগ তাদের রেডিও সংবাদ প্রচারের আগে এই বিগবেনের ঘন্টাধ্বনি সরাসরি শোনায়। বর্তমান সংস্কারের কারণে তারা বিগবেনের পরিবর্তে গ্রিনউইচ টাইম সিগন্যাল শোনাবে বলে জানা গেছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/ এমআইআর/ ১৮১৮ ঘ.