আগস্ট ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- লেখকদের প্রতিশোধের ধারা ভিন্ন। সম্মুখ সমরে না নামলেও শিল্পকর্মে শত্র"দের উপর একরকম প্রতিশোধের আয়োজন করেন তারা মাঝে মধ্যে। যেমনটা করেছিলেন ইয়ান ফ্লেমিং তার জেমস বন্ড সিরিজের একটি উপন্যাসে। এই লেখক 'দি ম্যান উইথ দি গোল্ডেন গান' এর খলনায়ক স্ক্যারামাঙ্গার নামকরণ করেন তার স্কুল জীবনের শত্র"র নামে। খবর বৃটিশ একটি ওয়েবসাইটের।
১৯২০ এর দশকে জর্জ অ্যামব্রোস স্ক্যারামাঙ্গা ইটন কলেজে ফ্লেমিং এর সহপাঠী ছিলেন।
তবে স্ক্যারামাঙ্গার নাতি ডেভ স্ক্যারামাঙ্গা জানিয়েছেন, "তার দাদা মোটেই খল প্রকৃতির ছিলেন না, তিনি ছিলেন বিশিষ্ট ভদ্রলোক। পরে তিনি হ্যাম্পশায়ারের এক মঠের রেক্টর হন।"
বৃটেনের ডেইলি মেইল সাময়ীকিকে ডেভ স্ক্যারামাঙ্গা বলেন, " বন্ড ভিলেনের সঙ্গে তার কোন মিলই নেই।"
তাহলে একজন আততায়ীর সঙ্গে এই নামটি কেন মেলালেন ফ্লেমিং? এ প্রশ্নের জবাবে 'জেমস বন্ড : দি ম্যান অ্যান্ড হিজ ওয়ার্ল্ড' বইয়ের লেখক হেনরি চ্যান্সেলর বলেন, "হয়তো স্ক্যারামাঙ্গার নামটি তাকে আকৃষ্ট করেছিলো। চরিত্রটির প্রতিভার দিকটি বিবেচনা করে ওই নামকরণ করেছিলেন ফ্লেমিং।"
ডেভ অবশ্য বলেছেন অন্য কথা। তার ধারণা ফ্লেমিং পছন্দ করতেন না তার দাদাকে। উল্লেখ্য, খারাপ আচরণের জন্য ইটন থেকে ফ্লেমিংকে বহিষ্কার করা হয়েছিল বলে ধারনা করা হয়।
ডেভ বলেন, " আসলে তারা দুজন ছিলেন দু ধরনের মানুষ। আমার দাদা স্কুলে আদর্শ ছাত্র হিসেবে পরিচিত ছিলেন। তিনি ছিলেন নম্র, ভদ্র এবং পড়
bdnews24