২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটমন্ডলে বসেছিলো শতবর্ষের বর্ষার গানের আসর

প্রতিবছর নিয়ম মেনে বর্ষা আসে আবার চলেও যায়। কিন্তু অন্যান্য ঋতুর চেয়ে বর্ষা আমাদের আমাদের মনোজগতে প্রভাব ফেলে অনেক বেশী। বর্ষার এই চরিত্রকে গানে ধারন করার জন্য শুক্রবার সৃজনশীল গানের দল 'নিবেদন' ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে আয়োজন করেছিলো 'শতবর্ষের বর্ষার গান' শীর্ষক সংগীতানুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2007, 05:16 PM

Updated : 26 Aug 2022, 08:26 PM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রতিবছর নিয়ম মেনে বর্ষা আসে আবার চলেও যায়। কিন্তু অন্যান্য ঋতুর চেয়ে বর্ষা আমাদের আমাদের মনোজগতে প্রভাব ফেলে অনেক বেশী। বর্ষার এই চরিত্রকে গানে ধারন করার জন্য শুক্রবার সৃজনশীল গানের দল 'নিবেদন' ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমন্ডলে আয়োজন করেছিলো 'শতবর্ষের বর্ষার গান' শীর্ষক সংগীতানুষ্ঠান। ১৯০০ থেকে ২০০০ সালের মধ্যে রচিত গান থেকে বাছাই করা ২০টি গান নিয়ে সাজানো হয় এই অনুষ্ঠান। গানের তালিকায় রবীন্দ্র ও নজরুলসঙ্গীত যেমন ছিলো তেমনি ছিলো বাংলা চলচিত্রের গানও। মোহাম্মদ রফিকউজ্জামানের বর্ষার স্মৃতিচারণের মাধ্যমে শুরু হয় মুল অনুষ্ঠান। তিনি তার শৈশবের বর্ষা নিয়ে অম্লমধুর স্মৃতির পাশাপাশি শোনালেন নাগরিক জীবনে বর্ষা নিয়ে হাহাকারের কথা। এরপরই ১৯০০ সালে রচিত রবীন্দ্রনাথের 'হৃদয় আমার নাচেরে আজিকে' সমবেত কন্ঠের গান পরিবেশন করে 'নিবেদন' এর শিল্পীরা। অতুলপ্রাসাদ সেনের 'প্রবল ঘন মেঘ আজি' শোনান নীলোৎপল সাধ্য। নজরুলের 'বরষা ঐ এলো বরষা' গানটি গেয়ে শোনান লুনা সায়ীদ। এরপর একে একে গান গেয়ে শোনান বিশ্বজিৎ রায়, মহুয়া রহমান, ফানহানা আক্তার শ্যার্লী, শহীদ কবীর, শরীফা নাজনীন, পার্থ হালদার, সুমনা দাস। গানের ফাঁকে ফাঁকে আরো স্মৃতিচারন করেন চিত্রশিল্পী ইমদাদ হোসেন ও সংস্কৃতিসেবী সাধন দাস। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাবিরা মাহবুব জনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২৩০৫ ঘ.