২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা কাছাকাছি থাকতে অভিনয়ে আসছে ত্রিশালা

বলিউড অভিনেতা সঞ্জয়ের কাছাকছি থাকার জন্য তার মেয়ে ত্রিশালা বলিউডে অভিনয় করবে বলে ঘোষনা দিয়েছে। তার স্বপ্ন একদিন সে সালমান খানের সাথে অভিনয় করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2007, 03:45 PM

Updated : 26 Aug 2022, 08:24 PM

আগস্ট ০৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড অভিনেতা সঞ্জয়ের কাছাকছি থাকার জন্য তার মেয়ে ত্রিশালা বলিউডে অভিনয় করবে বলে ঘোষনা দিয়েছে। তার স্বপ্ন একদিন সে সালমান খানের সাথে অভিনয় করবে। ১৯ বছর বয়সী ত্রিশালা ছোট থেকেই নিউ ইয়র্কে। সেখানে ক্রিমিনাল সাইকোলজি নিয়ে পড়ালেখা করছে সে। অভিনয় সম্পর্কে তার কোন ধারনা না থাকলেও অভিনয়ের ব্যাপারে সে যথেষ্ট আশাবাদী। ত্রিশালা বলেন, "আমি আমার পড়ালেখা শেষে মুম্বাই যেতে চাই এবং সেখানে অভিনয় করতে চাই। এতে আমি বাবার কাছাকাছি থাকতে পারবো।" ত্রিশালা আরো বলেন, "আমি ইতিমধ্যে বেশ কয়েকবার অভিনয় করার প্রস্তাব পেয়েছি। এতদিন পড়াশুনার কারনে রাজি হয়নি। কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বাবাও চান আমি ক্যারিয়ার নিয়ে ভাবার আগে যেনো পড়ালেখাটা শেষ করি। অবশ্য আমার বলিউডে অভিনয়ে নামার ব্যাপারে সে এখনো রাজি নয়। কিন্তু আমি জানি সে রাজি হবে। কারন বাইরে সে যতই কঠোর হোক আমার ব্যাপারে সে অন্যরকম।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/২১৪০ ঘ.