আগস্ট ০৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অ্যাঞ্জেলিনা জোলি আর ব্রাড পিট দম্পতি নানা কারণেই আলোচনা বা সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন বিভিন্ন সময়ে। সেই ধারাবাহিকতা আবারো রক্ষা হয়েছে সেটা হলফ করেই বলা যায়। এবার হলিউডের এই দম্পতিকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করছে অস্ট্রেলিয়া।
কিছুদিন আগে নিউ আইডিয়া সিনে ম্যাগাজিনের প্রচ্ছদে অ্যাঞ্জেলিনা জোলি ও ব্রাড পিটের যুগল ছবি ছাপা হয়েছিলো। আর তাতেই ম্যাগাজিনের কাটতি বেড়ে গিয়েছিলো হু হু করে। আর এবার এই ছবিটি নিয়েই অস্ট্রেলিয়া প্রকাশ করতে যাচ্ছে ডাকটিকিট। ডাক বিভাগ আশা করছে এই ছবির গুণেই ডাকটিকিটের বিক্রি বেড়ে যাবে।
এই ডাকটিকিটে জোলি ও পিটের সাথে তাদের ঔরসজাত সন্তান শিলোও রয়েছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এসএন/১১৩২ ঘ.
bdnews24