২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেলখানায় গান্ধীর দর্শন শিক্ষা নেবেন সঞ্জয়

জেরবাদা জেলে সঞ্জয় দত্ত গান্ধী দর্শন কোর্সে অংশ নেবেন। কোর্স শেষে অক্টোবরের ২ তারিখে 'গান্ধী বিচার পরীক্ষা' নামের এক পরীক্ষাপত্রও রচনা করবেন তিনি। প্রতিবছর গান্ধীর জন্মদিনে এই পরীক্ষার আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2007, 03:14 PM

Updated : 26 Aug 2022, 08:23 PM

আগস্ট ৩ (বিডিনিউজটুয়েন্টিপোরডটকম) -- জেরবাদা জেলে সঞ্জয় দত্ত গান্ধী দর্শন কোর্সে অংশ নেবেন। কোর্স শেষে অক্টোবরের ২ তারিখে 'গান্ধী বিচার পরীক্ষা' নামের এক পরীক্ষাপত্রও রচনা করবেন তিনি। প্রতিবছর গান্ধীর জন্মদিনে এই পরীক্ষার আয়োজন করা হয়। সর্বদয়া মন্ডল নামের একটি এনজিও এই কর্মসূচীর আয়োজন করে ২০০২ সাল থেকে। ওই এনজিওর এক সদস্য শুক্রবার সঞ্জয়ের সঙ্গে দেখা করেছেন এবং কোর্সের ব্যাপারে তাকে বুঝিয়ে দিয়ে এসেছেন। কয়েদীদের মধ্যে গান্ধীর অহিংস নীতির বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়েই এই কার্যক্রম নেয়া হয়। তাঁর জেরবাদা মন্দির নামক বইয়ে জেলখানাকে আত্মশুদ্ধির স্থান বলে উল্লেখ করেছিলেন গান্ধী। সর্বদয়া মন্ডলের অন্যতম নেতা টি কে সুমাইয়া বলেন, "আমরা জেলখানায় কয়েদীদের গান্ধীর জেল জীবনের কিছু ফিল্ম দেখাই। গান্ধীর আত্মজীবনী পড়তে দেই। সঞ্জয় দত্তের লাগে রাহো মুন্নাভাইও আমরা দেখাচ্ছি।" অবশ্য ওই পরীক্ষা পর্যন্ত সঞ্জয় জেলে থাকবেন কিনা সেটাও নিশ্চিত নয়। কারন তার আইনজীবীরা সুপ্রিম কোর্টে তার অন্তবর্তীকালীন জামিনের জন্য সোমবার দাঁড়াবেন। শুক্রবার সন্ধ্যায় সঞ্জয় মুম্বাইয়ের আর্থার রোড জেলখানা থেকে পুনের জেরাবাদা জেলে স্থানান্তরিত হয়েছেন। ৪ হাজার কয়েদীর মধ্যে চালানো এক জরিপে দেখা যায় শতকরা ৯৪ ভাগ কয়েদিই মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করেন। শতকরা ৭৭ ভাগ মনে করেন ভালবাসা ও বন্ধুত্ব সামাজিক পরিবর্তন আনতে অনেক সাহায্য করে। কয়েদীদের দুই তৃতীয়াংশ ক্ষতিগ্রস্তদের পরিবারের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেছে। জেলের যে ব্যারাকে তাকে রাখা হয়েছে সে জায়গাটা সঞ্জয়ের একেবারেই পছন্দ নয়। ৩ তারিখ সন্ধে নাগাদ তার থাকার ব্যাপারে চুড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা। ধারণা করা হচ্ছে কারা কর্তৃপক্ষ তার জন্য স্পেশাল থ্রি সেলটি বরাদ্দ করবেন। ওই সেলে তার বন্ধু ইউসুফ নালাওয়ালাও থাকেন। স্পেশাল থ্রি সেলে ৭/৮টি কামরা রয়েছে যেখানে প্রায় ১৫ জন কয়েদী থাকে। সঞ্জয়কে এই জেলে স্থানান্তরের অন্যতম কারণ এখানে সেলাই ফোড়াই, রান্নাবান্না, তাঁতবোনা সহ নানারকম মোটামুটি সম্মানজনক কাজ করে আয়ের ব্যবস্থা রয়েছে। কাজের মান অনুযায়ী পারিশ্রমিক দেয়া হয়ে থাকে। জেলের ম্যানুয়াল অনুযায়ী অবশ্য এখনই সঞ্জয়কে কাজ শুরু করতে হবে না। তার জন্য এক সপ্তাহ থেকে দিন দশেক সময় হাতে পাবে তিনি। এর মধ্যে যদি জামিন পেয়ে যান তাহলে আর কাজে যোগ দিতে হবে না তাকে। বিডিনিউজটুয়েন্টিপোরডটকম/এমআইআর/২১০৪ ঘ.