আগস্ট ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ৯ ফ্রেরুয়ারি, ২০০৩। বোস্টনের এমআইটির (ম্যাসাচুসেটস ইনস্টিটিউিট অব টেকনোলজি) একটি থিয়েটার। বাইরে প্রচন্ড তুষারপাত। তবু লোকে লোকারণ্য থিয়েটার হল। ৫ ডলার করে টিকিট কেটে ১২০০ দর্শক ঢোকার পর হলে আর তিল ধারণের জায়গা নেই। টিকিট না পেয়ে ফিরে গেছে প্রায় শ দুয়েক দর্শক।
হলের ভিতরে পিনপতন নিরবতা। 'ও আমার দেশের মাটি/ তোমার 'পরে ঠেকাই মাথা' যখন বেজে উঠল মঞ্চের শিল্পীদের কণ্ঠে তখন শহস্রাধিক দর্শকের অস্বিত্বে যেন অনুরণিত হলো তা একযোগে। গানের সঙ্গে সঙ্গে সকলে উঠে দাঁড়িয়ে সম্মানও জানিয়েছিল ঐতিহ্যবাহী বাংলা গান আর এই গানের ধারকদের।
কীভাবে সম্ভব হলো এই ঐকতান সেটা ভালো বলতে পারবেন মহীতোষ তালুকদার।
প্রবাসজীবনে লেখাপড়া, চাকরি, রোজগারের পাশাপাশি প্রবল ইচ্ছাশক্তি আর উদ্যম নিয়ে গানপাগল দুই বাংলার বাংলা ভাষাভাষী একদল তরুনতরুনী জড়ো হয়েছিলেন 'আমরা ক'জন' নামের যে ছাতার নিচে তার কান্ডারী প্রাণপ্রাচূর্যে ভরপুর সঙ্গীত অন্ত:প্রাণ বাংলাদেশের স্বাপ্নিক তরুণ সংগঠক মহীতোষ তালুকদার সবার প্রিয় তাপস দা। স
bdnews24