২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ বছর ধরে সিনেমার টিকেট জমিয়েছেন এক ভারতীয়

শখের বশেই অসাধারণ একটা কাজ করেছেন ভারতের প্রবীনভাই ঠাকের। গত ৪০ বছর ধরে গোল্ডেন টোবাকো কোম্পানির এই প্রাক্তন পিয়ন জমিয়েছেন প্রায় ৪ হাজার সিনেমার টিকেট। ভারতীয়রা চলচ্চিত্র দ্বারা যে কতোটা আচ্ছন তার এক অনুপম উদাহরণ হয়ে থাকবেন প্রবীনভাই। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2007, 10:16 AM

Updated : 26 Aug 2022, 08:22 PM

জুলাই ৩০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শখের বশেই অসাধারণ একটা কাজ করেছেন ভারতের প্রবীনভাই ঠাকের। গত ৪০ বছর ধরে গোল্ডেন টোবাকো কোম্পানির এই প্রাক্তন পিয়ন জমিয়েছেন প্রায় ৪ হাজার সিনেমার টিকেট। ভারতীয়রা চলচ্চিত্র দ্বারা যে কতোটা আচ্ছন তার এক অনুপম উদাহরণ হয়ে থাকবেন প্রবীনভাই। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ১৯৬৮ সাল থেকে এই টিকেট সংগ্রহের কাজ শুরু করেন প্রবীন। এ পর্যন্ত তার সংগ্রহে রয়েছে মোট ৩ হাজার ৩৯৭টি টিকেট। প্রবীন বলেন, " ২৮ বছর একটা তামাক কোম্পানিতে কাজ করেছি আমি। কিন্তু কখনো একবারের জন্যও ধূমপান করিনি। আমার একটাই নেশা ছিল, প্রতি সপ্তাহে নতুন আসা ছবিটি দেখা এবং হলের টিকেটটি সংগ্রহ করা।" টিকেটগুলো সযতনে নাড়াচাড়া করতে করতে প্রবীন বলেন, প্রত্যেকটা টিকেটের সঙ্গে কিছু না কিছু স্মৃতি জড়িয়ে আছে। এই সংগ্রাহক মৃদু হেসে বললেন তার প্রথম ছবি দেখার অভিজ্ঞতার কথা, " ১৯৫৭ সালে প্রথম ছবি দেখি আমি। তখন আমার বয়স ১৯। ছবির নাম মাদার ইন্ডিয়া, টিকেটের দাম ছিল ৬৯ পয়সা। তখন আমি সেন্ট্রাল মুম্বাইয়ের একটা স্টোরে হেল্পার হিসেবে কার করতাম। দিনে কাজ করে পেতাম ১২ আনা।" প্রবীনভাইয়ের সংগ্রহে একটা আস্ত স্যুটকেস ভরে উঠেছে। প্রত্যেকটা টিকেটের গায়ে সাল তারিখ লেখা আছে। অনেক টিকেটই প্রায় নষ্ট হওয়ার পথে। ছিঁড়ে গেছে কোন কোনটা। এরই মাঝে উঁকি দিচ্ছে একেকটা টিকেট যার গায়ে লেখা সাল ১৯৬৮, মূল্য ৫০ পয়সা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৬০৭ ঘ