২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবীন্দ্রনাথের প্রেরণায় উদ্ধুদ্ধ আজারবাইজানের এক পরিচালক

আজারবাইজানের এক তরুন পরিচালক বাবাক শিরিনশেফাত। তার প্রথম ফিচার ফিল্ম 'রামি' দিয়েই শুরু হয়েছে এবারের অসিয়ান চলচ্চিত্র উৎসব। উৎসবের এক ফাঁকে ভারতের এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে শিরিন জানান যে তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 01:38 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

জুলাই ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আজারবাইজানের এক তরুন পরিচালক বাবাক শিরিনশেফাত। তার প্রথম ফিচার ফিল্ম 'রামি' দিয়েই শুরু হয়েছে এবারের অসিয়ান চলচ্চিত্র উৎসব। উৎসবের এক ফাঁকে ভারতের এক সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে শিরিন জানান যে তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত। শিরিন বলেন, "ঠাকুরের কাজ দ্বারা আমি ব্যপকভাবে অনুপ্রেরণা পেয়ে আসছি। তার বেশ কিছু কাজের সঙ্গে আমি পরিচিত।" ৩০ বছর বয়সী এই চলচ্চিত্রকার ইতিহাস, লোকসাহিত্য ও পুরাণের প্রতি দুর্বল। বিশেষ করে নিজের জন্মস্থানের ইতিহাস ও পুরাণে তার আগ্রহ অপরিসীম। এসব নিয়ে তিনি বেশ কিছু প্রামাণ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও তৈরি করেছেন। নবম অসিয়ান চলচ্চিত্র উৎসবে তার প্রথম ফিচার ফিল্ম 'রামি'র প্রিমিয়ার হলো। শিরিন জানান, "এ ছবির কাহিনী মানুষ, প্রকৃতি ও যুদ্ধকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। ছবিতে পুরাণ ও বর্তমানের উপস্থিতিও টের পাওয়া যাবে ভালোভাবেই।" "আজারবাইজান ও আর্মেনিয়ার ঐতিহাসিক বিবাদের পরের ঘটনা উঠে এসেছে ছবিতে। ছবিতে মধ্যবয়সী এক আজারবাইজানি সঙ্গীতশিল্পী ইরানে তার আর্মেনিয় স্ত্রীকে খুঁজতে যায়। এই অনুসন্ধানই ছবির মূল উপজীব্য।" শিরিনশেফাত যুদ্ধ পরবর্তীকালে কিছু শরণার্থী শিবিরে ঘোরার সময় একটি গাছের কাছে আসেন। প্রাচীন ওই গাছটি আজারবাইজানবাসীর কাছে পবিত্রও বটে। ওই গাছটি দেখেই অনুপ্রাণিত হয়ে 'রামি' ছবিটি নির্মানে উদ্ধুদ্ধ হন শিরিন। শিরিনের পরের ছবি একটি প্রামাণ্যচিত্র, নাম 'আউজাঘ'। ছবির মূল চরিত্রে আছেন কামরান ইউনেস। রাশান, আজারবাইজান ও ইরানি ছবির জগতের এই পরিচিত তারকা জানান, এটি তার দশম ছবি। রামিতে আরো আছেন ফরহাদ ঘায়িমিয়ান, গুনে মিকাইলোভা ও গুরবান নাসিমফ। ছবির সঙ্গীত রচনা করেছেন হামেদ সাবেত। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯৩৩ ঘ