ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মৃৎশিল্প বা ফুল গাছের শখ যাদের, তারা সবাই চেনেন দোয়েলত্বর এলাকায় শিশু একডেমির সামনের ফুটপাত। ব্যবসায়ীরা সেখানে সুদৃশ্য মৃৎশিল্প আর সবুজ গাছের চারায় সাজিয়ে তুলতেন ছোট ছোট দোকান। কিন্তু জরুরি অবস্থা জারির পরপরই পাল্টে যায় দৃশ্যপট। আইন শৃঙ্খলা বাহিনীর উচ্ছেদ অভিযানের কারণে মাস ছয়েক আগে উধাও হয়ে যায় দোকানগুলো।
অনেক দিন পর আবার প্রাণ ফিরে পেয়েছে শিশু একাডেমির সামনের ফুটপাতটি। দিন কয়েক হলো ফিরে এসেছেন উচ্ছেদ হওয়া দোকানিরা। সাজিয়ে বসেছেন হরেক রকম মৃৎশিল্প আর গাছগাছালির চারা। অবশ্য ক্রেতা সমাগম আগের মতো এখনো শুরু হয়নি।
দেড় দশকের বেশি সময় সেখানে ব্যবসা করছেন আয়নাল হোসেন। তিনি জানান, জরুরি অবস্থা জারির পর হকার উচ্ছেদ অভিযানের সময় এখানকার দোকানগুলোও উচ্ছেদ করা হয়েছিল। স
bdnews24