২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টিভ আরউইনের নামে পার্ক হবে অস্ট্রেলিয়ায়

ক্রোকোডাইল হান্টার বলে খ্যাত প্রয়াত স্টিভ আরউইনের সম্মানে অস্ট্রেলিয়ার একটি পার্কের নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার অস্ট্রেলিয়া সরকার এই ঘোষণা দেন। পার্কের নাম এখনো চুড়ান্ত হয়নি। গত বছর সেপ্টেম্বরে স্টিংরে মছের আঘাতে মারা যান স্টিভ আরউইন। খবর অস্ট্রেলিয় বার্তা সংস্থার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 11:16 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

জুলাই ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ক্রোকোডাইল হান্টার বলে খ্যাত প্রয়াত স্টিভ আরউইনের সম্মানে অস্ট্রেলিয়ার একটি পার্কের নামকরণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার অস্ট্রেলিয়া সরকার এই ঘোষণা দেন। পার্কের নাম এখনো চুড়ান্ত হয়নি। গত বছর সেপ্টেম্বরে স্টিংরে মছের আঘাতে মারা যান স্টিভ আরউইন। খবর অস্ট্রেলিয় বার্তা সংস্থার। আউটব্যাক অস্ট্রেলিয়া নামের এই নতুন সংরক্ষিত বনাঞ্চলটি স্টিভের নামে নামকরণ করা হবে। এর আয়তন ৩ লাখ ৩৩ হাজার ৫৮৫ একর। আরউইনের নিজ বাড়ি কুইন্সল্যান্ডের অনেকখানি উত্তরে ওয়েইপাতে এই পার্ক অবস্থিত। অস্ট্রেলিয়ার পরিবেশ মন্ত্রী ম্যালকম টার্নবুল বলেছেন, স্টিভের নামে চালু করার পর এই ন্যাচারাল পার্কটি দেখভালের দায়িত্ব থাকবে তার পরিবারের লোকজনের উপর। এই পার্কে বিপন্ন প্রজাতির অনেক প্রাণী ও গুরুত্বপূর্ন বনজ বৃক্ষ রয়েছে। আরউইন তার বিখ্যাত টেলিভিশন শো করে যে অর্থ আয় করতেন তার একাংশ প্রাণী সংরক্ষণ প্রকল্পের জন্য সঞ্চয় করতেন। বন্যপ্রাণী সংরক্ষণের যে প্রতিজ্ঞা করেছিলেন আরউইন তা পূরণের ব্যাপারে তার পরিবারও ওয়াদাবদ্ধ। আরউইনের মার্কিন স্ত্রী টেরি বলেন, "স্টিভ সবসময়ই চাইতেন প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ওয়েনলক আর ডুসি নদীবেষ্টিত এলাকাটি সংরক্ষিত হোক। এই জায়গাটিকে এখন যে বন্যপ্রাণীর জন্য সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে সেটা দেখলে স্টিভ খুবই গর্বিত হতো।" অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড বলেছেন, নতুন এই পার্কটি অস্ট্রেলিয়ার জাতীয় সংরক্ষণ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ন সংযোজন হিসেবে বিবেচিত হবে। "এটি এক দরদী পরিবেশবাদী ও মহান অস্ট্রেলিয়ানের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭১৩ ঘ