২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সান্জীদার প্রতি ভালবাসা

এই ভরা বর্ষার সন্ধ্যায় বরষার গানে গানে এক গহন-মগ্ন শিল্পী সান্জীদা খাতুনকে ভালবাসার আবেশে ভরিয়ে তুললেন অনুজ শিল্পীরা। তার সুর-সৃষ্টিতে মুগ্ধদের কয়েকজন মঞ্চে দাঁড়িয়ে নতুন করে শোনালেন তার কীর্তিগাঁথা। অধ্যাপক রফিকুল ইসলাম বললেন, রবীন্দ্রনাথের সৃষ্টির দুটি ধারা সঙ্গীত আর সাহিত্যের যুগলবন্দি তপস্যায় মগ্ন সান্জীদা খাতুন। এই তপস্বীকেই সংবর্ধনা জানাতে তারা একত্রিত হয়েছিলেন রাজধানীর পাঁচ তারকা হোটেল র‌্যাডিসনে। অনুষ্ঠানটির আয়োজন করে আর্থিক প্রতিষ্ঠান সিটিব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2007, 05:48 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এই ভরা বর্ষার সন্ধ্যায় বরষার গানে গানে এক গহন-মগ্ন শিল্পী সান্জীদা খাতুনকে ভালবাসার আবেশে ভরিয়ে তুললেন অনুজ শিল্পীরা। তার সুর-সৃষ্টিতে মুগ্ধদের কয়েকজন মঞ্চে দাঁড়িয়ে নতুন করে শোনালেন তার কীর্তিগাঁথা। অধ্যাপক রফিকুল ইসলাম বললেন, রবীন্দ্রনাথের সৃষ্টির দুটি ধারা সঙ্গীত আর সাহিত্যের যুগলবন্দি তপস্যায় মগ্ন সান্জীদা খাতুন। এই তপস্বীকেই সংবর্ধনা জানাতে তারা একত্রিত হয়েছিলেন রাজধানীর পাঁচ তারকা হোটেল র‌্যাডিসনে। অনুষ্ঠানটির আয়োজন করে আর্থিক প্রতিষ্ঠান সিটিব্যাংক। সংবর্ধনায় সুরের মায়াজাল বোনেন শিল্পী মিতা হক, শাহীন সামাদ ও খুরশীদ আলম। ভক্তদের শ্রদ্ধার প্রত্যুত্তরে সান্জীদা নিজের জীবন সংগ্রামের দু'একটি কাহিনী তুলে ধরেন। পাশাপাশি তার কণ্ঠে দেশের স