জুলাই ১৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- উইনস্টন চার্চিলের আঁকা একটি চিত্রকর্ম ১ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে শনিবার। লন্ডনে এই নিলামের আয়োজন করে সোথবে। বৃটেনের প্রাক্তন এই প্রধানমন্ত্রী দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ছবিটি আঁকেন। 'চার্টওয়েল : ল্যান্ডস্কেপ উইথ শিপ' নামের ওই চিত্রকর্মটি ব্যাক্তিগত সংগ্রহশালার জন্য কিনে নেন একজন। লন্ডনের একটি পত্রিকা জানিয়েছে এ খবর।
ছবিটি আঁকার পর চার্চিল সেটি তার বন্ধু বিখ্যাত মার্কিন প্রকাশক হেনরি ল্যুসকে উপহার দিয়েছিলেন।
১৯৬৫ সালে চার্চিল মারা যান। শখের বশে তিনি ছবি আঁকতেন এবং জীবনব্যাপী তার এই শখের চর্চা করে গেছেন।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/আরএ/এমআইআর/১৮৫৭ ঘ
bdnews24