জুলাই ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রুপকথার বিয়েতে যে চোখ ঝলসানো আয়োজন ছিল হালের হলিউড তারকাদের বিয়েতে খরচাপাতি তার চেয়ে খুব কম হয় না। লিজ মিনেলি ও ডেভিড ডেভিড গেস্ট এর বিয়ের কথাই ধরুন। বিয়ের বছর ঘুরতে না ঘরতেই ছাড়াছাড়ি হয়ে গেছে এই তারকা দম্পতির। বৃহস্পতিবার ফর্বসডটকম প্রকাশিত ব্যয়বহুল বিয়ের তালিকায় দেখা যাচ্ছে এই জুটির বিয়ের অনুষ্ঠানে খরচ হয়েছিল ৩.৫ মিলিয়ন ডলার।
এখনো পর্যন্ত ফর্বস এর তালিকায় সবচেয়ে ব্যয়বহুল বিবাহ হিসেবে তাদের বিয়েটাই সবার শীর্ষে রয়েছে।
পল ম্যাকার্টনির বিয়েতেও এলাহী আয়োজন করা হয়েছিল। প্রায় ৩ মিলিয়ন ডলার খরচ করেছিলেন এই বিটেলস তারকা।
স
bdnews24