জুলাই ১৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিছানার নিচে বাঁশ বা মাটির ব্যাংকে একসময় টাকা জমাতেন আমাদের নানী দাদীরা। আলমারি বা আলনায় শাড়ীর ভাঁজে ভাঁজে মাসের সংসার খরচের টাকা রাখতে দেখেছি মা-খালাদের। পরনের শাড়ীর আচঁলে পুটলী বানিয়ে রোজকার খরচের টাকা রাখা তো ছিলই। কিন্তু ব্যাংকিং শিল্পের দ্রুত প্রসারের ফলে সে চর্চা আজ লুপ্তপ্রায়। হালের মায়েদের ছোট পার্সের ভাঁজে ভাঁজে থাকে ক্রেডিট কার্ড, এটিএম কার্ড। ঘর হতে দু'পা ফেললেই এটিএম বুথ। যাকে বলে অত্যাধুনিক ক্যাশিয়ার। অনেকে আবার ঘরে বসেও গ্যাস-বিদ্যূতের বিল দিচ্ছেন ইন্টারনেটে-মোবাইলের মাধ্যমে। ব্যাংকগুলো পাল্লা দিয়ে বাড়িয়ে চলেছে গ্রাহক সেবার মান। এই যখন অবস্থা, তখন প্রায় ৩ কোটি সামর্থবান আমেরিকানের ব্যাংক একাউন্ট নেই, আমেরিকান এক ওয়েবসাইটের দেয়া এরকম খবর শুনে অবাক হবেন নিশ্চয়ই।
ব্যাংক নামের প্রতিষ্ঠানটির প্রতি অবিশ্বাস, সাংস্কৃতিক ও ভাষাগত ব্যবধান ও নানারকম ভুল বোঝাবুঝির কারণে এইসব মার্কিনরা ব্যাংকে টাকা রাখেন না। কেউ কেউ এমনও মনে করেন যে, সব বিল পরিশোধ করার পর অ্যাকাউন্টে যখন আর কোন টাকাই থাকবে না, তখন আর শুধু শুধু একাউন্ট খোলা কেন?.....ব্যাংক খুবই খরুচে জায়গা আর ঝুঁকিপূর্ন..... বড় বড় চেক ভাঙাতে, বিল পরিশোধ করতে অনেক টাকা ফি বাবদ খরচ হয়ে যায়...ইত্যাদি ইত্যাদি। ব্যাংক থেকে অনেক টাকা উঠিয়ে আনার সময় চোরের হাতে পরার আশংকাও করেন কেউ কেউ।
ব্যাংক থেকে দুরে থাকা এই জনগোষ্ঠীর বছরে আয় কয়েক হাজার কোটি ডলার। তাই ব্যাংকগুলো ব্যবসায়িক সুবিধা অর্জনের জন্য এসব জনগোষ্ঠীকে তাদের গ্রাহক করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওয়ালমার্টের মতো প্রতিষ্ঠানও এদের গ্রাহক করার জন্য সচেষ্ট হয়েছে। তারপরও অনেকে নিজেদের ঠেকিয়ে রাখছে,কোন মতেই এই পদ্ধতিতে অর্ন্তভুক্ত হতে চাচ্ছেন না। বিশেষ করে অভিবাসী স্পেনিশ ও কালো মার্কিনিরা। এছাড়া স্বল্প আয়ের মানুষ ও তরুনদের ব্যাংকিং সিস্টেমের প্রতি রয়েছে চরম অনীহা।
ফেডারেল রিজার্ভের হিসাবে, শতকরা ৮ দশমিক ৭ ভাগ মানুষের কোন ব্যাংক একাউন্ট নেই। গরীবদের েেত্র এই পরিমানটা অনেক বেশি। কেউ কেউ রোসা আলভারেজের মতো ব্যাংকের অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে দ্বিধান্বিত। ৫৪ বছর বয়স্ক টেক্সাসে বসবাসকারী এই মহিলা বলেন, "ব্যাংকের ব্যাপার স্যাপার আমি বুঝি না।" অ্যাকাউন্ট খুলতে টাকা লাগার বিষয়টি তার পছন্দ নয়। একবার সে ব্যাংক অ্যাকউন্ট করেছিল। যখন ওই অ্যাকাউন্ট বন্ধ করে তখন, তার ধারণা, ব্যাংকের কাছে সে ১২ ডলার পেতো।
কার্লোস মারেনের বয়স ২৫। পেশায় রাধুনী। তার আশংকা আমেরিকায় যদি সে ব্যাংক অ্যাকাউন্ট খোলে তাহলে ব্যাংকে যথেষ্ট টাকা না রাখার জন্য তার জরিমানা হতে পারে। আবার ভুল করে যতো টাকা আছে তার চেয়ে বেশি সে উঠিয়ে ফেলতে পারে ! জরিমানা হতে পারে সেখানেও। অ্যাকাউন্টে টাকা না থাকলে ব্যাংক আবার কোন ঝামেলায় ফেলে, কে জানে?
লিওনেল মেন্ডোজার বয়স ৩২, কাজ করেন হাসপাতালে। আমেরিকার ব্যাংক সিস্টেমের প্রতি তারও আস্থা নেই। মারেন ও মেন্ডোজা দুজনেই তাদের টাকা পয়সা লেনদেনের কাজটা ওয়াশিংটনের অ্যাডামস মর্গানের এক চেক ক্যাশিং আউটলেটে করে থাকেন। তাদের কাছে এটাই সুবিধাজনক মনে হয়। তারা সামনে দাড়িয়েই জানতে পারেন তাদের পে-চেক বা মানি অর্ডারের জন্য কত টাকা দিতে হচ্ছে। তবে এইসব আউটলেটগুলো ব্যবহার করাও বেশ খরচের ব্যপার। গত বছরের এক জরিপে দেখা যায়, চেক ক্যাশিং আউটলেটগুলোতে ১ হাজার মার্কিন ডলার সোশ্যাল সিকিউরিটি চেক ভাঙাতে গড়ে খরচ পরে ২৪ দশমিক ৪৫ ডলার। ব্লু কলার শ্রমিকরা প্রতি সপ্তাহে হাতে লেখা কাগুজে ৪৭৮ দশমিক ৪১ মার্কিন ডলারের চেক ভাঙাতে খরচ করে ১৯ দশমিক ৬৬ মার্কিন ডলার ! অর্থ্যাৎ ব্যাংকিং সিস্টেমের বাইরে থাকাটাও ব্যয় বাড়ায়।
অবশ্য ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে লেনদেন করাটাও একইভাবে খরুচে ব্যাপার হবে যদি না তা একটু সতর্কতার সাথে পরিচালনা করা হয়। যেমন অ্যাকাউন্ট ব্যালেন্স না রেখে কাউকে চেক দিলে, প্রতিবার চেক বাউন্স হওয়ার জন্য বা অ্যাকাউন্ট ওভারড্রন হওয়ার জন্য ২০ থেকে ৩৫ মার্কিন ডলার জরিমানা গুনতে হবে। চেক বই হারিয়ে ফেললেও দিতে হবে জরিমানা।
ব্যাংকিং সিস্টেমের বাইরে থাকা প্রায় ২৮ মিলিয়ন সামর্থবান মানুষের আয় বছরে ৫১০ বিলিয়ন ডলার ! এদেরকে ব্যাংকিং সিস্টেমের মধ্যে নিয়ে আসা এবং তাদেরকে গ্রাহকে পরিণত করার েেত্র ব্যাংকের অর্থনৈতিক স্বার্থ রয়েছে। ব্যাংকের ব্যাপারে এই ভীতি কাটানো ও বিশ্বস্ততা তৈরির ল্েয গ্রাহকদের শিতি করার জন্য ব্যাংকগুলো এখন বিভিন্ন কমিউনিটির মধ্যে কাজ করছে। ব্যাংক কর্মকর্তাদের মতে, এটা করতে তাদের বছরের পর বছর লেগে যেতে পারে।
তাছাড়া সব জায়গায় একই পদ্ধতি কাজে লাগছে না। হিউস্টনের জন্য যেটা কাজে লাগছে, দেখা যাচ্ছে ক্যালিফোর্নিয়ার প্রেনসোতে সেটা বেকার। তাছাড়া ব্যাংকবিহীন লোকের সংখ্যা ছড়িয়ে পড়ায় চ্যালেঞ্জটা কঠিন হয়ে পরেছে। যেমন হিস্পানি ও অন্যান্য অভিবাসীরা সমুদ্র তীরবর্তী এলাকার বড় বড় শহরগুলোতে ছড়িয়ে পরেছে। টেনেসি, নর্থ ক্যারোলিনা বা ইন্ডিয়ানায় তাদের বসবাস।
এফডিআইসি ব্যাংকবিহীন জনগোষ্ঠীকে অর্থনীতির মূলধারায় আনার জন্য একটা প্রকল্প হাতে নিয়েছে। আলবামা, শিকাগো, লস এঞ্জেলসসহ ৯টি এলাকায় অর্থনৈতিক প্রতিষ্ঠান, কমিউনিটি গ্র"প ও অন্যরা মিলে ুদ্র ঋণ, চেক ক্যাশিং সঞ্চয় ও অর্থনৈতিক শিা দেয়ার উদ্যোগ নিয়েছে।
এছাড়া অবৈধ অভিবাসীদের ঝামেলাও আছে। বৈধ কাগজপত্রের অভাবে তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন না। এ জন্য ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দেখাতে হয়। মুলত এইসব লোকদের সহায়তার জন্যই আছে চেক ক্যাশিং প্রতিষ্ঠানগুলো। দরকার মতো অভিবাসীরা এর মাধ্যমে দেশেও টাকা পাঠাতে পারেন। এই ব্যবসা যে কতোটা রমরমা সেটা বোঝা যাবে জোসেফ কোলম্যানের দিকে তাকালে। সিটি ব্যাংকের লোভনীয় চাকরি ছেড়ে এখন তিনি নিউ ইয়র্কের রাইট চেক ক্যাশিং এর প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক সিটির হার্লের আর পাশের ব্রংক্স এলাকা জুড়ে তার ব্যবসা। কোলম্যান বলেন, " আমরাই এখানের অর্থনীতির অক্সিজেন। এখানের কমিউনিটির লোকজন আমাদের উপরই বেশি নির্ভর করে।" খদ্দেরদের সঙ্গে যোগাযোগের সুবিধার জন্য তার প্রতিষ্ঠানে বিভিন্ন ভাষায় পারদর্শী লোকজনও নিয়োগ দিয়েছেন। ক্যাশ চেকিং এর জন্য মাত্র শতকরা ২ ভাগ সার্ভিস চার্জ রাখেন তিনি।
কিছু চাকুরীজীবী আছেন যারা চেক বইয়ের জন্য আলাদাভাবে পয়সা খরচ করতে নারাজ। তারা চাকুরেদের জন্য দেয়া ইলেকট্রনিক কার্ড যেগুলো সুপারমার্কেট, রেস্টুরেন্ট বা অন্যত্র ব্যবহার করা যায় সেগুলির ব্যপারে বেশি আগ্রহী। এসব কার্ডগুলো ফেডারেল প্রটেকশনের সুবিধা ভোগ করে।
চেক ক্যাশিং আউটলেট প্রতিষ্ঠানগুলো ইলেকট্রনিক কার্ডও বিক্রি করে যেগুলোর মাধ্যমে পে-চেক থেকে অর্থ বা ট্যাক্স রিফান্ড সংগ্রহ সম্ভব। গড়ে একেকটির দাম ১০.৮৬ মার্কিন ডলার। এ ধরনের কিছু কিছু কার্ডের ব্যবহারের উপর ফি ধরা হয় এবং ব্যাংকের ডেবিট কার্ড বা এটিএম কার্ডের মতো সুবিধাও পাওয়া যায় এতে।
বিশ্বের সবচেয়ে বড় বিক্রয় প্রতিষ্ঠান ওয়ালমার্ট স
bdnews24