২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছিটকে পড়েনি, মিশরের প্রতিবাদের মুখেই বাদ দেওয়া হয়েছিল গিজার পিরামিডের নাম

বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের তালিকায় মিশরের পিরামিডের নাম নেই দেখে অনেকেই অবাক হয়েছেন। কেউ ধারণা করছেন, জরিপে কোন গোলমাল হয়েছে। বাংলাদেশের একাধিক গণমাধ্যম জানায়, নতুন তালিকায় পিরামিডের নাম নেই দেখে মিশর ক্ষুদ্ধ। বাস্তব হলো, নিউসেভেনওয়ান্ডারস কর্তৃপক্ষ জরিপের শুরুতেই মিশরের প্রতিবাদের মুখে জরিপ থেকে গিজার পিরামিডের নাম বাদ দিয়েছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 07:37 AM

Updated : 26 Aug 2022, 08:15 PM

জুলাই ৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিশ্বের নতুন সপ্তাশ্চর্যের তালিকায় মিশরের পিরামিডের নাম নেই দেখে অনেকেই অবাক হয়েছেন। কেউ ধারণা করছেন, জরিপে কোন গোলমাল হয়েছে। বাংলাদেশের একাধিক গণমাধ্যম জানায়, নতুন তালিকায় পিরামিডের নাম নেই দেখে মিশর ক্ষুদ্ধ। বাস্তব হলো, নিউসেভেনওয়ান্ডারস কর্তৃপক্ষ জরিপের শুরুতেই মিশরের প্রতিবাদের মুখে জরিপ থেকে গিজার পিরামিডের নাম বাদ দিয়েছিল। সেভেনওয়ান্ডার্স কর্তৃপক্ষ তখন বলেছিল, মিশরের পিরামডিকে তারা একটা সম্মানজনক আলাদা অবস্থানে রাখতে চায়, একে জরিপের ভিতরে তারা রাখবে না। এটা পরিগণিত হবে বিশ্বের অষ্টম আশ্চর্য হিসেবে। মিশর কর্তৃপক্ষ ওই প্রতিযোগিতায় অংশগ্রহণকে 'অসম্মানজনক' বলে মন্তব্য করেছিল। জুনের প্রথম সপ্তাহে নিউসেভেনওয়ার্ন্ডারসের জরিপকে সামনে রেখে পর্তুগীজ সরকার মিশরের পিরামিড নিয়ে ডাকটিকিট প্রকাশ করার উদ্যোগ নিয়েছিল। কিন্তু তখন তাদের পিরামিডের ছবি ব্যবহারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মিশর। মিশর জানিয়েছে, নতুন সপ্তম আশ্চর্যের তালিকা তৈরির পদ্ধতির সঙ্গে তারা একমত নয়। মিশরের সরকার নিয়ন্ত্রতি একটি বার্তা সংস্থা জানিয়েছিল এ খবর। তখন দি মিডিল ইস্ট নিউজ এজেন্সি (মিনা) মিশরের প্রধান প্রত