২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের রাষ্ট্রপতির কবিতা নিয়ে অ্যালবাম হচ্ছে

ভারতের রাষ্ট্রপতি থাকা অবস্থায় লেখা এপিজে আবুল কালামের কবিতা নিয়ে একটি মিউজিক অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে শীঘ্রই। ১৯৯৭ সালের 'ডুব্বা ডুবব্বা' খ্যাত ব্যান্ড সিল্ক রুট এই সম্মানজনক প্রকাশনার দায়িত্ব পেয়েছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2007, 12:44 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

জুলাই ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের রাষ্ট্রপতি থাকা অবস্থায় লেখা এপিজে আবুল কালামের কবিতা নিয়ে একটি মিউজিক অ্যালবাম প্রকাশিত হতে যাচ্ছে শীঘ্রই। ১৯৯৭ সালের 'ডুব্বা ডুবব্বা' খ্যাত ব্যান্ড সিল্ক রুট এই সম্মানজনক প্রকাশনার দায়িত্ব পেয়েছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। সিল্ক রুটের লিড ভোকালিস্ট মোহিত চৌহান কালামের দুটি প্রিয় কবিতা আবৃত্তি করেছেন অ্যালবামে। কবিতার কয়েকটি লাইন এরকম : আই ক্লাইম্বড অ্যান্ড ক্লাইম্বড/হোয়্যাার ইজ দি পিক, মাই লর্ড/আই প্লাউড অ্যান্ড প্লাউড...." (ভাবানুবাদ : উঠছি উঠছি/ শিখর কোথায়, ওগো দয়াময়/করেছি যে চাষ....) এবং "ওহ! ডিফেন্ডারস অফ বর্ডারস, ইউ আর গ্রেট সনস অফ মাই ল্যান্ড, হোয়েন উই আর অ্যাস্লিপ, ইউ স্টিল হোল্ড অন টু ইওর ডিড...." (ভাবানুবাদ : হে সীমান্তের রক্ষীরা, দেশের সেরা সন্তান তো তোমরাই, যখন আমরা নিদ্রায় মগ্ন, তখনো তুমি কর্তব্যকর্মে অবিচল...)। অ্যালবামের ৬টি গানের মধ্যে ওই দুটি কবিতাও রয়েছে। অ্যালবামের নাম 'কালাম...'। রাষ্টপ্রতি ভবনের মুখপাত্র এসএম খান জানিয়েছেন, "রাষ্ট্রপতির অনুমোদনের জন্য প্রথম ক্যাসেটটি ইতিমধ্যেই তার কাছে জমা দিয়েছে ব্যান্ডদলটি।" এই কাজটির দেখভাল করছে ব্রান্ড কমিউনিকেশন এর রাউল চন্দ্র। তিনি বলেছেন, ' প্রেসিডেন্ট কালাম উৎসাহের সঙ্গে অ্যালবামটি নিয়েছেন। এবং এর প্রথম ট্র্যাকটি শোনার পর তিনি বলেছেন 'এটা একটা অসাধারণ কাজ হয়েছে'। এ মাসেই অ্যালবামটি প্রকাশ করা হবে। সিল্ক রুটের সদস্যদের মধ্যে লিড ভোকাল ও গিটারিস্ট চৌহান ছাড়াও রয়েছে কিবোর্ডে কেম ত্রিবেদী, পারকাশন ও ড্রামে রয়েছে কেনি পুরি। প্রেসিডেন্ট ওই ব্যান্ডের এর পরের অ্যালবামেও সক্রিয়ভাবে যুক্ত থাকবেন বলে প্রতিশ্র"তি দিয়েছেন। রাউল জানান, "প্রেসিডেন্ট বলেছেন পরের অ্যালবামটিতে হয় তিনি নিজে একটি কবিতা আবৃত্তি করবেন অথবা যে কোন একটি গানের সঙ্গে রুদ্রবীণা বাজাবেন।" গত স্বাধীনতা দিবস থেকে এই ব্যান্ড দলটির সঙ্গে কাজ করে যাচ্ছেন রাষ্ট্রপতি। ভারতের স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রেসিডেন্ট আবুল কালামের কবিতা 'ডিফেন্ডারস অফ দি বর্ডারস' এর উপর ভিত্তি করে একটি গান তৈরি করে সিল্ক রুট। সেটা ১৫ আগস্ট একটি প্রাইভেট নিউজ চ্যানেলে প্রচারিত হয়। বিষয়টা কালাম ও তার অফিসের নজরে এলে রাষ্টপ্রতি ভবনে সিল্ক রুটের ডাক পড়ে। এরপরই সিল্ক রুট ওই অ্যালবামের কাজ শুরু করে। গত মাসে তাদের কাজ শেষ হয়েছে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮১৫ ঘ