জুন ২৬ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- নতুন এক দুনিয়ায় প্রবেশ করেছেন আমির খান। ব্লগের এই বিপুল বিশ্বে প্রবেশ করে রীতিমতো রোমাঞ্চিত তিনি। লগনডিভিডিডটকম/ব্লগডটপিএইচপি (ষধমধধহফাফ.পড়স/নষড়ম.ঢ়যঢ়) এর এই সাইটে সরাসরি ভক্তদের সঙ্গে বাৎচিত করছেন তিনি, ভার্চুয়ালি। খবর ভারতীয় একাধিক ওয়েবসাইটের।
তার এই সাইট ইতিমধ্যে ভেসে গেছে ভক্তদের মন্তব্যের বন্যায়। তাদের উদ্দেশ্যে আমিরের বক্তব্য : "সর্বাগ্রে .
আমি আপনাদের জানাতে চাই যে আপনাদের প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত। এবারই প্রথম আমি এ ধরনের কোন কাজ করছি। এটা আমি উপভোগ করছি। আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারার এই ব্যাপারটা আসলেই অসাধারণ। আমার আর আপনাদের মাঝখানে এখানে অন্য কেউ নেই। কোন সংবাদপত্র, ম্যাগাজিন, টিভি চ্যানেলের উপর ভর করে যেতে হচ্ছে না আপনাদের কাছে।"
"তবে আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমি কিন্তু কদাচিৎ নেট ব্যবহার করি। কম্পিউটার দেখলে আমি ভয় পাই। ইলেকট্রনিক যে কোন জিনিস প্রথম ব্যাবহার করতে গিয়ে আমি গুবলেট পাকিয়ে ফেলি। সুতরাং আমার পক্ষে একটা ব্লগ ম্যানেজ করা বিশাল ব্যাপার। আর নেট ম্যানারসের অনেক কিছু এখনো আমি জানি না। শিখছি। ফলে ভুল ক্রটি হলে ক্ষমা করে দেবেন।"
ব্লগে আমির বিভিন্ন বিষয়ে ভক্তদের কাছে পরামর্শ চান। 'লগন' এবং 'চলে চলো' সম্পর্কে ইতিমধ্যে কিছু পরামর্শ চেয়েছেন এই বলিউড তারকা। জানিয়েছেন, তার ইচ্ছা আছে কিছুদিন পরপর নেটে বসার। আপাতত লগন ছবির 'ভুবন' চরিত্রটি তিনি কীভাবে তৈরি করলেন সে ব্যাপারে তার দীর্ঘ স্বগতসংলাপ পড়ে সময় কাটাতে পারেন পাঠক।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৮০০ ঘ
bdnews24