২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঋগে¦দ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ইউনেস্কা

বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ ঋগে¦দ এর ৩০টি পান্ডুলিপি জাতিসংঘ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি যে ৩৮টি নতুন আইটেম সংরক্ষণের তালিকা করেছে ইউনেস্কো তার মধ্যে খৃষ্টপূর্ব ১৮০০ সাল থেকে খৃস্টপূর্ব ১৫০০ সালের এই পান্ডুলিপিগুলি অন্যতম। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2007, 05:10 PM

Updated : 26 Apr 2022, 02:28 PM

ইউনেস্কোর ওই তালিকায় যেসব জিনিস সংরক্ষনের জন্য তালিকাবদ্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে বিশ্বের প্রথম চলচ্চিত্র, সুইডিশ শিল্পপতিও আলফ্রেড নোবেলের পারিবারিক আর্কাইভ ও নেলসন ম্যান্ডেলার মতো বর্ণবাদ বিরোধী দক্ষিন আফ্রিকার নেতাদের বিচারের কার্যবিবরণীসহ আরো অনেক কিছু।

ইউনেস্কো প্রতিষ্ঠিত ‘মেমোরি অফ দি ওয়ার্ল্ড রেজিস্টার’ বিভাগে এগুলি অন্তর্ভূক্ত থাকবে। এ পর্যন্ত এ বিভাগে ১৫৮টি আইটেম যুক্ত হয়েছে।

ইউনেস্কোর মহাপরিচালক কোচিরো মাতসুরা জানিয়েছেন, সর্বশেষ ভুক্তিগুলো তিনি অনুমোদন করেছেন। দক্ষিন আফ্রিকায় গত সপ্তাহে এক সভায় এসব আইটেমের জন্য সুপারিশ করে ইন্টারন্যাশনাল অ্যাডভাইসরি কমিটি অফ দি মেমোরি অফ দি ওয়ার্ল্ড প্রোগ্রাম।

১৯০৬ সালে নির্মিত অস্ট্রেলিয়ান চলচ্চিত্র ‘দি স্টোরি অফ দি কেলি গ্যাং’ বিশ্বের ফিচার ফিল্ম হিসেবে অন্তর্ভূক্ত হয় এই তালিকায়। এছাড়াও সুইডিশ চলচ্চিত্রকার ইঙ্গমার বার্গম্যান এর ব্যাক্তিগত সংগ্রহশালা এবং ১৯১৪ সাল থেকে ১৯২৩ সাল অব্দি রেডক্রসের আর্কাইভ স্থান পায় এ তালিকায়। এতে রয়েছে ১১ শতকের ফরাসী বয়নশিল্পের নমুনা বেইউক্স, মধ্যযুগের একমাত্র সম্পুর্র্ন বিশ্ব মানচিত্র মাপা মুন্ডি, ১৩ শতকের কোরিয়ান চিত্রকলা ইত্যাদি।

ঋগে¦দের অন্তর্ভূক্তিকে স্বাগত জানিয়ে ভারতের সংস্কৃতি মন্ত্রী বলেন, “এই উদ্যোগকে আমরা অভিনন্দন জানাই। ভারতের যে কোন সাংস্কৃতিক ঐতিহ্য এভাবে বিশ্ব স্বীকৃতি পেলে এ দেশের লোকজন খুশি হয়।”

মানব সভ্যতার ইতিহাসের প্রথম লিখিত দলিল হিসেবে বিবেচনা করা হয় বেদকে। ৪ প্রকার বেদের মধ্যে ঋগে¦দ অন্যতম। এছাড়াও রয়েছে সামবেদ, যর্জুবেদ ও অথর্ববেদ। ধর্মগ্রন্থের বাইরেও চারবেদের নানাবিধ গুরুত্ব রয়েছে।

পুনের ভান্ডারকার সংগ্রহশালার ২৮ হাজার পান্ডুলিপির মধ্য থেকে ঋগে¦দের ৩০টি পান্ডুলিপি বেছে নিচ্ছে ইউনেস্কো।