২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যাদুঘরে নেপোলিয়নের টুথব্রাশ

বৃটেনের এক নতুন চিকিৎসা বিষয়ক যাদুঘরে প্রদর্শিত হচ্ছে নেপোলিয়নের টুথ ব্রাশ। এর সঙ্গে রয়েছে চার্লস ডারউইনের ছড়ি (ওয়াকিং স্টিক) ও লিওনার্দো দা ভিঞ্চির অঙ্গব্যবচ্ছেদ বিষয়ক ড্রইং (অ্যানাটমিক্যাল ড্রইং)। খবর নিউ ইয়র্ক টাইমস ও দি গার্ডিয়ানের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 11:38 AM

Updated : 26 Aug 2022, 08:11 PM

জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- বৃটেনের এক নতুন চিকিৎসা বিষয়ক যাদুঘরে প্রদর্শিত হচ্ছে নেপোলিয়নের টুথ ব্রাশ। এর সঙ্গে রয়েছে চার্লস ডারউইনের ছড়ি (ওয়াকিং স্টিক) ও লিওনার্দো দা ভিঞ্চির অঙ্গব্যবচ্ছেদ বিষয়ক ড্রইং (অ্যানাটমিক্যাল ড্রইং)। খবর নিউ ইয়র্ক টাইমস ও দি গার্ডিয়ানের। হেনরি ওয়েলকামের ৬০ মিলিয়ন ডলারের এই 'ওয়েলকাম কালেকশন' এ রয়েছে এরকম আরো অনেক আকর্ষনীয় জিনিস। ওয়েলকাম উনবিংশ শতকের এক ধনকুবের, ঔষধ প্রস্তুত সংক্রান্ত ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তিনি। গার্ডিয়ান জানায়, ডিএনএর গঠন আবিষ্কার করেন যে দুজন বিজ্ঞানী তাদের একজন নোবেল বিজয়ী জেমস ওয়াটসন এই মেডিক্যাল মিউজিয়ামের উদ্ধোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন। ওয়াটসন বলেন, "মানব জিনোমের ৩ বিলিয়ন লিপি আর কোথায় আপনি পাঠ করতে পারবেন? এই জিনোম সিকোয়েন্স তৈরিতে যে সব রোবট সাহায্য করেছে তারও একটি রয়েছে এখানে।" বুধবার নিউ ইয়র্ক টাইমস জানায়, ১৯৩৬ সালে ৮৩ বছর বয়সে যখন ওয়েলকাম মারা যান তখন তার সংগ্রহশালায় ছিল প্রায় ১০ লক্ষ জিনিস। ওয়েলকাম ট্রাস্টের পরিচালক মার্ক ওয়ালপোর্ট বলেন যে, বায়োমেডিসিন সম্পর্কিত সমসাময়িক গুরুত্বপূর্ন বিষয়গুলো নিয়ে মাঝে মধ্যেই বিতর্কের আয়োজন করবে এই মিউজিয়াম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭৩২ ঘ