ঢাকা ১৭ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- উপহার দিয়ে যদি ভালোবাসার যাচাই হয় তাহলে বলতে হবে বাংলাদেশের সন্তানেরা বাবাদের খুব একটা পছন্দ করে না। বরাবরের মতো এবারেও আর্চিস, হলমার্কসহ বিভিন্ন উপহারসামগ্রী বিক্রয় প্রতিষ্ঠানে বিশেষ প্রভাব রাখেনি দিবসটি। একাধিক বিক্রেতা জানিয়েছেন, ভ্যালেন্টাইনস ডে, মা দিবসে যেভাবে বিক্রি বাট্টা বাড়ে বাবা দিবসে তার ছিঁটেফোটাও দেখা যায় না।
তবু বাবা দিবসকে সামনে রেখে বিভিন্ন প্রতিষ্ঠান বাজারে এনেছিল নানা উপহার সামগ্রী। হলমার্কের বাবা দিবসের উপহারের ফর্দে যোগ হয়েছে গ্রিটিংস কার্ড, ড্যাড নোট, পার্কার পেন, বাবা নিয়ে বিভিন্ন উক্তি সম্বলিত মগ এবং ফটো ফ্রেম। বাবার মহানুভবতা, মহত্ব নিয়ে কবিতার পঙক্তি বা বাণী যুক্ত এসব কার্ডের মূল্য পঞ্চাশ থেকে তিনশ টাকার মধ্যে এবং অন্যান্য উপহারে সামগ্রীর মূল্য তিনশ' থেকে এক হাজার টাকার মধ্যে। আইস কুল এবং আর্চিস বের করেছে শুধু গ্রিটিংস কার্ড।
হলমার্কের সত্ত্বাধিকারী ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) জাকির জানান, "ভ্যালেন্টাইন ডে বা মা দিবসে ক্রেতারা যেভাবে উপহার সামগ্রী কেনেন বা আমাদের আয়োজনে যে প্রস্তুতি থাকে বাবা দিবসে তাতে অনেকটাই ভাটার টান। এর সঙ্গে যোগ হয়েছে বৈরি আবহাওয়া। তাই বিক্রি বাট্টা সহ সব কিছুতে পড়েছে বিরূপ প্রভাব।" মজার একটা তথ্য জানালেন জাকির, "বাবা দিবসে ক্রেতা হিসেবে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যাই বেশী।"
বিশ্ববিদ্যালয় পড়
bdnews24