জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- "শৈশবে অনেক প্রয়োজনীয় জিনিসের মধ্যে আমার কাছে সবচেয়ে মূল্যবান মনে হতো বাবার ছত্রছায়া" বলেছিলেন বিশিষ্ট মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড। মায়ের শরীর থেকে ভুমিষ্ট হয়ে মাকেই সন্তান জড়িয়ে ধরে বটে তবে অচিরেই বাবার আশ্রয় প্রশ্রয়ও অনিবার্য হয়ে ওঠে তার কাছে। মায়ের কোল ছেড়ে জীবনের বৃহত্তর প্রেক্ষাপটে সে পা ফেলে বাবার হাত ধরেই। প্রবাদে যেমনটা বলা হয়, "একশজন স্কুল শিক্ষকের চেয়ে উত্তম একজন পিতা" সেভাবেই বাবার কাছ থেকেই সন্তান শিখে নেয় এই বিপদসংকুল দুনিয়ায় টিকে থাকার মন্ত্রগুপ্তি। ধীরে ধীরে বাবার মতো হয়ে ওঠে সেও। বাবার প্রতি অসীম কৃতজ্ঞতা আর ভালোবাসার ফল্গুধারা বয়ে যায় তারও অন্তরে। অনুচ্চার এই ভালবাসা আর সম্মান প্রকাশের একটি সুযোগ ঘটে জুন মাসের তৃতীয় রোববার। বিশ্বের অনেক দেশের মতো এবারো এই দিনটিতে বাংলাদেশেও পালিত হবে বিশ্ব বাবা দিবস।
বাবা দিবসের সূচনা
এই দিবসটির প্রচলন হয় গত শতকের গোড়ার দিকে সোনোরা ডড এর বদৌলতে। তার জন্মগ্রহণের সময় ডডের মা মারা যান। তখন তার বাবা বিপত
bdnews24