জুন ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ছেলে জেডেনের প্রসংশায় পঞ্চমুখ উইল স্মিথ। এ বছর তিনি যে সেরা অভিনেতা হিসেবে অস্কার মনোনয়ন পেয়েছিলেন সে জন্য জেডেনের অবদান অনেকখানি বলে উল্লেখ করেন স্মিথ। 'দি পারস্যুট অফ হ্যাপিনেস' ছবিতে জেডেনের অভিনয় তার নিজের অভিনয় দক্ষতা বাড়াতে অনেকখানি প্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেন এই হলিউড অভিনেতা। একটি মার্কিনি ওয়েবসাইট জানায় এ কথা।
স্মিথ বলেন, " শুটিংয়ের সময় জেডেনের পারফরম্যান্স আমি লক্ষ্য করলাম। দেখলাম প্রত্যেকবার তার অভিনয় আগের চেয়ে আরো ভালো হচ্ছে। একটা দৃশ্য ছিল যেখানে আমার চরিত্রটি বলে, 'আমি একজন ভাল বাবা'। কিন্তু কথাটা বলার সময় আমার নাক দিয়ে পানি পরতে লাগলো। মনে মনে ভললাম, 'ধ্যাত্তেরি! এই সিনটা বাদ দিতে হবে।' কিন্তু আমি কিছু করার আগেই জেডেন এগিয়ে এসে আমার নাকটা মুছে দিয়ে বললো, 'হ্যাঁ, তুমি সত্যিই ভালো বাবা।' চিত্রনাট্যে বিষয়টা না থাকলেও সে ঠিক কাজটাই করেছে। বাস্তব জীবনে হলে আমি তো নাকটা মুছে নিয়েই কথা বলতাম। কিন্তু এই শিক্ষাটা আমি পেলাম আমার ছেলের কাছ থেকে।"
জেডেনের প্রথম ছবি 'দি পারস্যুট অফ হ্যাপিনেস'। ছবিটিতে অভিনয়ের জন্য স
bdnews24