দিনপঞ্জি অনুযায়ী আজ পহেলা আষাঢ়, আনুষ্ঠানিকভাবে বর্ষাকালের শুরু। তবে আষাঢ় আসার অনেক আগেই বর্ষা তার ভয়ংকর রুপ নিয়ে হাজির হয়ে গেছে বাংলার মাটিতে। পাহাড় ধসে অনেক মূল্যবান প্রাণ ঝড়ে গেলো এই বর্ষাতেই। দোষ বর্ষার নয়, মানুষের অসীম লোভের বলি হলো এই অমুল্য প্রাণগুলো। চমৎকার এই ঋতুটি মানুষের অদুরদর্শিতায় কত যে ভয়াবহ, বিরক্তিকর হয়ে ওঠে তা নগরবাসীমাত্রেই জানেন, জানেন বন্যাক্রান্ত গ্রামীন জনপদবাসীরাও। লোভী মানুষ আর পৌরপিতাদের সতর্ক করে দিয়ে আমরা স্বাগত জানাই বর্ষা ঋতুকে।
বর্ষা শুরু হয়ে গেছে পুরোদমে। আকাশ তার ঢাকনা খুলে দিয়েছে যেনবা। পশলা পশলা নয়, একেবারে অঝোরধারে, খাস বাংলায় বলতে গেলে বালতি বালতি জল যেন আকাশের ফুটো দিয়ে ঝরছে তো ঝরছেই, বিরতিহীন।
বাইরে সর্হষ বৃষ্টিভেজা কেতকী। যাচে ঘন ঘন বরিষণ কোন কেতকী। বৃষ্টিবন্দী বিরহীর কল্পনার বকপাঁতি উধাও ছাইবর্ণ আকাশে। মনে মনে চলে আসে মন্দাক্রান্তা মেঘদূত। হেঁশেল থেকে ভেসে আসে টুংটা জলতরঙ্গের ধ্বনি আর খিচুরির ঘ্রাণ।
bdnews24