জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিশ্বজুড়ে মিনিপর্দার সবচেয়ে আকর্ষনীয় অনুষ্ঠান রিয়ালিটি শো এখন জায়গা করে নিয়েছে সাইবার ওয়ার্ল্ডেও। আলগেকাডটকম (ধষমবশধ.পড়স) নামে একটি ওয়েবসাইট এক গানের প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রতিযোগিতায় অংশ নিতে বিশ্বের যে কোন স্থানের প্রতিযোগিরা তাদের গানের ভিডিও আপলোড করে দিতে পারবেন এই সাইটে। সাইট থেকে ডাউন লোড করে সেসব গান শুনে শ্রোতারা ভোট দেবেন পছন্দের প্রতিযোগীদের। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
জুনের ১৫ তারিখ থেকে এই প্রতিযোগিতা শুরু হবে, শেষ হবে ১৫ আগস্ট। যিনি সবচেয়ে বেশি ভোট পাবেন তিনিই বিজয়ী বলে বিবেচিত হবেন এবং পাবেন ১০ হাজার ডলার পুরষ্কার।
এটাই অনলাইন রিয়ালিটি শো'র প্রথম উদ্যোগ। আলগেকাডটকম একটি পেইড সাইট যেখানে প্রতিটি ডাউন লোডের জন্য ১ দশমিক ৯৯ ডলার গুনতে হয়।
প্রতিযোগিতার পর এই সাইটটি অনলাইন মিউজিক সাইট হিসেবে চালু থাকবে।
বর্তমানে অনেক অনেক ভিডিও সাইট চালু আছে অনলাইনে। এদের কেউ কেউ ফ্রি ডাউনলোডের সুযোগ রেখেছে। বাকীগুলো থেকে অর্থের বিনিময়ে ডাউনলোড করতে হয়। সঙ্গীতপ্রেমীদের কাছে এসব অনলাইপ ভিডিও সাইট খুবই জনপ্রিয়।
এতোদিন যাবৎ অনলাইন মিউজিক ভিডিও সাইট চালু থাকলেও এই প্রথমবারের মতো কোন সাইট রিয়ালিটি শো'র ধারণাটা আত্মীকৃত করে এই প্রতিযোগিতার আয়োজন করলো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭১৩ ঘ
bdnews24