২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবধান! বস কিন্তু দেখছে!

কর্মচারীরা কাজে ফাঁকি দিচ্ছে কিনা কিংবা চা পানের নামে বেশি সময় বাইরে কাটাচ্ছে কিনা সেটা দেখার জন্য মালয়েশিয়ার এক রাজ্যের সরকারি অফিসে বসানো হয়েছে ক্যামেরা। মালয়েশিয় এক পত্রিকা জানিয়েছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 11:50 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কর্মচারীরা কাজে ফাঁকি দিচ্ছে কিনা কিংবা চা পানের নামে বেশি সময় বাইরে কাটাচ্ছে কিনা সেটা দেখার জন্য মালয়েশিয়ার এক রাজ্যের সরকারি অফিসে বসানো হয়েছে ক্যামেরা। মালয়েশিয় এক পত্রিকা জানিয়েছে এ খবর। দেশটির উত্তর পুর্বের তেরাঙ্গানু রাজ্যের প্রধান প্রশাসনিক ভবনে বসানো হয়েছে ১৬টি ক্লোজড সার্কিট ক্যামেরা। নিরাপত্তার কথা বলে বসানো হলেও ক্যামেরাগুলি এখন কর্মচারিদের গতিবিধির উপরও নজরদারি করছে বলে জানিয়েছেন রাজ্যটির এক সচিব মোখতার নং। মোখতার বলেন, "সরকারি কর্মচারীরা অফিসের নিয়মকানুন মেনে চলছে নাকি ফাঁকি দিয়ে যাচ্ছে এটা এখন নির্ণয় করা সহজ হয়েছে।" অচিরেই আরো ২৬ টি ক্যামেরা বসানো হবে বলেও তিনি জানান। সরকারি কর্মকর্তাদের অনেকেই এই উদ্যোগের প্রসংশা করেছেন। ওইসব ক্যামেরায় ধারণ করা দৃশ্যগুলি দেখতে পারবেন যে অল্প কজন তাদের মধ্যে মোখতার ও রাজ্যের মুখ্য মন্ত্রী ইদ্রিস জোসুহ অন্যতম। রাজ্যের যোগাযোগ ইউনিটের ডেপুটি ডিরেক্টর রুসলান আবদুর রহমান এই পদ্ধতিকে 'একটা ব্রিলিয়ান্ট আইডিয়া' হিসেবে অভিহিত করেছেন। একে ভালোভাবে গ্রহণ করার জন্য কর্মচারীদের প্রতি আহ্বান জানান তিনি। এটা তাদের কর্মদক্ষতা আরো বাড়াবে বলে তিনি মন্তব্য করেন। যুব ও ক্রীড়া বিভাগের আবদুল মুবিন ইসমাইল বলেন, "আমাদের ভুল ক্রটিকে তুলে ধরা এর মূল উদ্দেশ্য নয়, এর ফলে আমরা যেন আরো দায়িত্বশীল হয়ে উঠি এটাই আসল চাওয়া।" এই প্রক্রিয়া চালু হওয়ার ফলে অফিস পলিটিক্স ও অফিসে যৌন নির্যাতনের পরিমানও কমে আসবে বলেও মনে করেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৭৩৭ ঘ