২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোর্বসের তালিকায় এবারো শীর্ষে বিল গেটস

বিশ্বখ্যাত বিজনেস ম্যাগাজিন 'ফোর্বস' ৪০০ ধনী আমেরিকানের তালিকা প্রকাশ করেছে। সেখানে যথারীতি শীর্ষে আছেন মাইক্রোসফটের প্রধান বিল গেটস। বোস সাউন্ড সলিউশন এর নির্মাতা ভারতের অমর গোপাল বোস এই তালিকার ২৭৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 01:50 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

জুন ১০ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- বিশ্বখ্যাত বিজনেস ম্যাগাজিন 'ফোর্বস' ৪০০ ধনী আমেরিকানের তালিকা প্রকাশ করেছে। সেখানে যথারীতি শীর্ষে আছেন মাইক্রোসফটের প্রধান বিল গেটস। বোস সাউন্ড সলিউশন এর নির্মাতা ভারতের অমর গোপাল বোস এই তালিকার ২৭৮ নম্বরে জায়গা করে নিয়েছেন। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। শুক্রবার প্রকাশিত এই তালিকায় বিল গেটসের সম্পদের পরিমান উল্লেখ করা হয় ৪৮ বিলিয়ন ডলার। বোসের সম্পদের পরিমান ১ বিলিয়ন ডলার। গত বছর এই তালিকায় বোসের অবস্থান ছিল ৩১৯ নম্বরে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বিশিষ্ট বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমান ৪১ বিলিয়ন ডলার। ফোর্বস জানায়, "এবারের এই তালিকায় জায়গা পেতে হলে সর্বনিু সম্পদের পরিমান দরকার ছিল ৭৫০ মিলিয়ন ডলার। নয় অংকের সম্পদের মালিকরা দ্রুতই এই তালিকা থেকে হারিয়ে যাচ্ছেন। এবারের তালিকার শতকরা ৭৮ ভাগই বিলিওনিয়ার।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/১৯২৫ ঘ. .