২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একত্রে আঁকা হুসেন- শাহরুখের ছবি নিলামে

বৃহষ্পতিবার একত্রে ছবি আঁকলেন ভারতের সংস্কৃতি জগতের দুই পুরোধা ব্যাক্তি চিত্রকর মকবুল ফিদা হুসেন ও চিত্রাভিনেতা শাহরুখ খান। এবং সে ছবি নিলামে বিক্রিও হলো। ভারতের ষাটতম স্বাধীনতা দিবস উপলক্ষে তেহেলকা লন্ডনের এশিয়া হাউজে শিল্পকলা প্রদর্শনীর এই আয়োজন করে 'আর্ট ফর ফ্রিডম' নামে। ভারতের খ্যাতনামা ও নবীন ৮০ জন শিল্পীর আঁকা বিভিন্ন মজার ছবি প্রদর্শিত হয় সেখানে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- বৃহষ্পতিবার একত্রে ছবি আঁকলেন ভারতের সংস্কৃতি জগতের দুই পুরোধা ব্যাক্তি চিত্রকর মকবুল ফিদা হুসেন ও চিত্রাভিনেতা শাহরুখ খান। এবং সে ছবি নিলামে বিক্রিও হলো। ভারতের ষাটতম স্বাধীনতা দিবস উপলক্ষে তেহেলকা লন্ডনের এশিয়া হাউজে শিল্পকলা প্রদর্শনীর এই আয়োজন করে 'আর্ট ফর ফ্রিডম' নামে। ভারতের খ্যাতনামা ও নবীন ৮০ জন শিল্পীর আঁকা বিভিন্ন মজার ছবি প্রদর্শিত হয় সেখানে। অধিকাংশ ছবিই ছিল যৌথ প্রয়াস যেখানে একজন নামী শিল্পী ও অন্য ক্ষেত্রের বিশিষ্ট ভারতীয় বা ব্রিটিশ কেউ অংশ নিয়েছেন। এভাবে তৈরি হওয়া ৩৫টি চিত্রকর্মে যেসব শিল্পী হাত লাগান তাদের মধ্যে ছিলেন এস এইচ রাজা, আকবর পদিমসী, যোগেন চৌধুরী, যতীন দাস, অপর্ণা কাউর, ইউসুফ আরাক্কাল। নিলাম ঘর বনহামের উদ্যোগে এসব ছবি নিলামে বিক্রিরও ব্যবস্থা নেয়া হয়েছে যায় যার অর্থ জমা হবে তেহেলকার তহবিলে। নিলামে শাহরুখ খান ও মকবুল ফিদা হুসেনের আঁকা ছবিটি অনেকের মনোযোগ কাড়ে। নিলাম শুরুর আগে হুসেন বলেন, "চলচ্চিত্র একটি পুর্নাঙ্গ মাধ্যম। আমার প্রেরণার অফুরান উৎস এটি। তবে চলচ্চিত্র বানালেও এখনো পুর্ণাঙ্গ চিত্রকর হয়ে উঠতে পারিনি আমি।" এই নিলামের জন্য যে ছবিটি তিনি আঁকা শুরু করেন তার প্রেরণা হিসেবে ৯১ বছর বয়ষ্ক হুসেন উল্লেখ করেন কে আসিফের বিখ্যাত ক্লাসিক ছবি 'মোঘল এ আজম' এর কথা। এই চিত্রকর্মে শাহরুখের অবদান সম্পর্কে হুসেন বলেন, " একজন শিল্পী, চিত্রকরই হোন বা অভিনেতাই হোন, তিনি যাই করেন তাতে কিছু রং যোগ করবেনই। শাহরুখও করেছেন। আমি ভাগ্যবান যে ছবির ফাইনাল টাচে শাহরুখ আমার সঙ্গে ছিলেন।" হুসেন- শাহরুখ এর ছবিটি ১ লাখ ৬০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে। নিলামে অংশ নেন লন্ডনের অনেক সংগ্রাহক, রাজনীতিবিদ, সেলিব্রিটি ও ব্যবসায়ীরা। বাকী ছবিগুলো সোমবার এশিয়া হাউজে নিলামে বিক্রি হবে। বনহামের হিসেব মতে ২০০৬ সালে নিলামের বাজারে ২৬ মিলিয়ন পাউন্ডের ভারতীয় ছবি বিক্রি হয়েছে। এ বছর তার পরিমান ইতিমধ্যে প্রায় তিনগুন বেড়ে দাড়িয়েছে ৭৫ মিলিয়ন পাউন্ডে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/ ১৬০৩ ঘ