২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হলিউডের সবচেয়ে গরম তারকা কারা

হলিউডের সবচেয়ে আকর্ষনীয় তারকাদের একটি তালিকা তৈরি করেছে পপসুগারডটকম। তাদের ওয়েবসাইটে যে ১০০ জনের তালিকা প্রকাশ করেছে তারা তার শীর্ষে রয়েছে ব্রাঞ্জেলিনা জুটির নাম। গত তিনমাস ধরে এই ওয়েবসাইটের পাঠকদের উপর পরিচালিত জরিপের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হলো। খবর মার্কিনি একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 10:09 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

জুন ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- হলিউডের সবচেয়ে আকর্ষনীয় তারকাদের একটি তালিকা তৈরি করেছে পপসুগারডটকম। তাদের ওয়েবসাইটে যে ১০০ জনের তালিকা প্রকাশ করেছে তারা তার শীর্ষে রয়েছে ব্রাঞ্জেলিনা জুটির নাম। গত তিনমাস ধরে এই ওয়েবসাইটের পাঠকদের উপর পরিচালিত জরিপের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হলো। খবর মার্কিনি একটি ওয়েবসাইটের। জরিপে প্রথম স্থান অধিকার করেছেন ব্রাড পিট আর দ্বিতীয় অ্যাঞ্জেলিনা জোলি। পিটের সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনও রয়েছেন তালিকার সপ্তম অবস্থানে। তালিকার তৃতীয় অবস্থানে রয়েছেন বিশিষ্ট টক শো উপস্থাপক অপরাহ উইনফ্রে। পপ সঙ্গীতের রাণী ম্যাডোনা জায়গা পেয়েছেন চতুর্থ অবস্থানে। পঞ্চম হলেন টম ক্রুজ। এই জরিপে পাঠকদের ৫টি ক্যাটাগরিতে ৩০০ জন তারকাকে ভোট দিতে বলা হয়েছিল। ক্যাটাগরিগুলো হলো : লাইক্যাবিলিটি, ট্যালেন্ট, স্টাইল, ক্লাস ও লুক। প্রায় ৪০ লাখ পাঠক এই জরিপে অংশ নেয়। তালিকা থেকে শীষ দশের নাম এখানে দেয়া হলো : ব্রাড পিট, অ্যাঞ্জেলিনা জোলি, অপরাহ উইনফ্রে, ম্যাডোনা, টম ক্রুজ, ব্রিটনি স্পিয়ারস, জেনিফার অ্যানিস্টন, জুলিয়া রবার্টস, জর্জ ক্লুনি , জনি ডেপ।