২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্যে সবচেয়ে জনপ্রিয় নাম 'মোহাম্মদ'

আগামী বছরের মধ্যে বৃটেনের সবচেয়ে জনপ্রিয় নাম হবে মোহাম্মদ। দি টাইমস পত্রিকার এক গবেষণায় প্রকাশ করা হয়েছে এ তথ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 10:35 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম ) -- আগামী বছরের মধ্যে বৃটেনের সবচেয়ে জনপ্রিয় নাম হবে মোহাম্মদ। দি টাইমস পত্রিকার এক গবেষণায় প্রকাশ করা হয়েছে এ তথ্য। ওই গবেষণার ফলাফল থেকে জানা যায়, বর্তমানে বৃটেনে সবচেয়ে বেশি যে নামটি ব্যবহৃত হয় সেটি হলো 'জ্যাক'। তার পরই রয়েছে 'মোহাম্মদ'। গত বছর ৫ হাজার ৯৯১ টি শিশুর এই নাম রাখা হয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে 'টমাস'। এরপর 'জোশুয়া' ও 'অলিভার'। তবে যে হারে বৃটিশ শিশুদের নাম মোহাম্মদ রাখা হচ্ছে তাতে অচিরেই এই নামটি শীর্ষে জায়গা করে নেবে বলে মনে করা হচ্ছে। পন্ডিতদের ধারণা, স