২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টনি ব্লেয়ার ন্যাংটো!

বৃটিশ শিল্পী মাইকেল স্যান্ডল তিন প্যানেলের এক চিত্রকর্ম সৃষ্টি করেছেন যেখানে দেখানো হয়েছে টনি ব্লেয়ার সস্ত্রীক ন্যাংটো অবস্থায় বের হয়ে যাচ্ছেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে। চারকোল ও চকে আঁকা ছবিটি মধ্যযুগে গার্ডেন অফ ইডেন থেকে আদম ও ইভের বেরিয়ে আসা বিষয়ক চিত্রকর্মগুলি উপর ভিত্তি করে করা হয়েছে। এর সাইড প্যানেলে দেখানো হয়েছে ইরাকী নাগরিকদের উপর বৃটিশ সেনাদের নির্যাতনের চিত্র। বিবিসি জানায়, রয়্যাল অ্যাকাডেমির গ্রীষ্মকালীন প্রদর্শনীতে এই ছবিটিই দর্শকদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 10:22 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

জুন ০৭ ( বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বৃটিশ শিল্পী মাইকেল স্যান্ডল তিন প্যানেলের এক চিত্রকর্ম সৃষ্টি করেছেন যেখানে দেখানো হয়েছে টনি ব্লেয়ার সস্ত্রীক ন্যাংটো অবস্থায় বের হয়ে যাচ্ছেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে। চারকোল ও চকে আঁকা ছবিটি মধ্যযুগে গার্ডেন অফ ইডেন থেকে আদম ও ইভের বেরিয়ে আসা বিষয়ক চিত্রকর্মগুলি উপর ভিত্তি করে করা হয়েছে। এর সাইড প্যানেলে দেখানো হয়েছে ইরাকী নাগরিকদের উপর বৃটিশ সেনাদের নির্যাতনের চিত্র। বিবিসি জানায়, রয়্যাল অ্যাকাডেমির গ্রীষ্মকালীন প্রদর্শনীতে এই ছবিটিই দর্শকদের আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। ৭১ বছর বয়ষ্ক স্যান্ডল এই ছবির শিরোনাম দিয়েছেন 'ইরাক ট্রিপটিক' বা ইরাক ত্রিপট। বৃটেনের ইরাক যুদ্ধে জড়িয়ে পড়ার প্রতিবাদে শিল্পী এই ছবিটি এঁকেছেন বলে জানান। স্যান্ডল বলেন, " হঠাৎ খুব রাগ হলো, ইরাক যুদ্ধে জড়িয়ে কীরকম তালগোল পাকিয়ে ফেলেছে লোকটা।" সেই ক্রোধেরই বহিঃপ্রকাশ এই ছবি। ২৩৯ বছরের পুরোনো এই গ্রীষ্মকালীন প্রদর্শনীকে বিশ্বের সমকালীন শিল্পকলার সবচেয়ে বড় প্রদর্শনী বলে মনে করা হয়। স্যান্ডলের 'ইরাক ট্রিপটিক' ঠাঁই পেয়েছে ৫ নম্বর গ্যালারিতে। ইতিমধ্যেই সেটি প্রদর্শনীর হিউ কাসোন পুরস্কার জিতে নিয়েছে। প্রদর্শনীর জন্য এ বছর রয়্যাল অ্যাকাডেমিতে ১৩ হাজার চিত্রকর্ম জমা পরেছে। বিচারকরা এ থেকে ১২ ছবি বাছাই করেছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআইআর/