২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার চেক প্রজাতন্ত্র থেকে ছেলে দত্তক নিচ্ছেন জোলি

জোলি-পিট দম্পতি একের পর এক শিশু দত্তক নিয়ে চলেছেন। এবার দত্তক নিচ্ছেন চেক প্রজাতন্ত্র থেকে। লন্ডনের একটি পত্রিকা জানিয়েছে এ খবর। জোলি তার নতুন ছবি 'ওয়ানটেড' এর শুটিংয়ের কাজে বর্তমানে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ-এ অবস্থান করছেন। কাজের ফাঁকে প্রায়ই তিনি সেখানের ক্যাথলিক এতিমখানা পরিদর্শন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 12:54 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম) -- জোলি-পিট দম্পতি একের পর এক শিশু দত্তক নিয়ে চলেছেন। এবার দত্তক নিচ্ছেন চেক প্রজাতন্ত্র থেকে। লন্ডনের একটি পত্রিকা জানিয়েছে এ খবর। জোলি তার নতুন ছবি 'ওয়ানটেড' এর শুটিংয়ের কাজে বর্তমানে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ-এ অবস্থান করছেন। কাজের ফাঁকে প্রায়ই তিনি সেখানের ক্যাথলিক এতিমখানা পরিদর্শন করেন। দি সান পত্রিকা জানায়, জোলি একটি এতিম বাচ্চা দত্তক নিতে যাচ্ছেন। এমনকি সেই বাচ্চার সঙ্গে দেখা করার জন্য পিটকে আসতে অনুরোধও করেছেন তিনি। একটি সূত্র জানায়, ৩২তম জন্মদিন পালন করার সময় জোলি তার স্বামী পিটকে বলেছেন যে, আবারো তাদের সংসার বড় করার সময় এসেছে। জোলি বলেন, "আমি মানসিকভাবে ছেলেটির সঙ্গে যুক্ত হয়ে গেছি। আমার মনে হয় এই ছেলেটা আমাদের সঙ্গে ভালোভাবেই খাপ খাবে।" জোলির অনুরোধ ফেলতে পারেননি পিট। সেই ছেলের সঙ্গে দেখা করেছেন। এবং তাকে দত্তক নেওয়ার জন্য এই দম্পতি ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই পূর্ব ইউরোপিয় এই ছেলেটি জোলি-পিট দম্পতির সংসারে নতুন সদস্য হিসেবে যোগ দিতে যাচ্ছে। এই দম্পতি ইতিমধ্যেই ৪ সন্তানের জনক। এদের মধ্যে দত্তক নেয়া সন্তানেরা হল কম্বোডিয়ার ৫ বছরের ছেলে ম্যাডক্স, ভিয়েতনামের ৩ বছরের ছেলে প্যাক্স, ইথোপিয়ার ২ বছরের মেয়ে জাহারা। এছাড়াও আছে জোলির গর্ভজাত সন্তান ১ বছরের শিলোহ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম/ওএস/এমআইআর/ ১৮৪০ ঘ.