হাই স্কুল পেরোলেন জর্গেনসেন, বয়স মাত্র ৯১
গত শতকের ২০ এর দশকে আমেরিকার ইতিহাসের আলোচিত মন্দা চলাকালীন স্কুল ছেড়ে কাজে যোগে দিতে বাধ্য হয়েছিলেন জর্গেনসেন। ৭৪ বছর পর সম্প্রতি ওই ভদ্রমহিলা ইউটাহতে হাই স্কুল পাশ করলেন। খবর মার্কিন পত্রপত্রিকার।
দি ডেজার্ট মর্নিং নিউজ পত্রিকাকে মার্থা জর্গেনসেন বলেন, “এই ডিগ্রিটা আসলে আমার কাছে একটা প্রতীকী বিষয় যা আমি মিস করছিলাম খুবই। ডিগ্রিটা পেতে আমাকে ৭৪ বছর অপেক্ষা করতে হয়েছে। খুবই দেরিতে হলো, তবে একেবারে না হওয়ার চেয়ে এটা মন্দ নয়।”
৯১ বছর বয়স্ক এই প্রপিতামহী সবচেয়ে বেশি বয়সে হাই স্কুল পেরোনোর রেকর্ড করলেন। গ্রেনাইট পিকস বয়ষ্ক শিক্ষা কার্যক্রমের আওতায় তিনি এই ডিগ্রি লাভ করেন। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে জর্গেনসেন তার ডিগ্রি গ্রহণ করেন।
জর্গেনসেনের ডিগ্রি লাভে এতো বিলম্ব হলেও ইতিমধ্যে তার স্বামী প্রয়াত নেফি মোরোনি জর্গেনসেন পিএইচডি লাভ করেছিলেন। ইস্ট ক্যারোলিনা ইউনিভার্সিটির অ্যাথলেটিক ডিরেক্টর হিসেবে কাজ করতেন তিনি। তাদের ৭ ছেলেমেয়ের সকলেই কলেজ পেরিয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজন উচ্চতর ডিগ্রিও অর্জন করেন।
