২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন তরুনীদের মদ্যপান এবং সড়ক দূর্ঘটনায় আক্রান্তের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে

গত দশ বছরে মার্কিন তরুনীরা দুটি বদ অভ্যাস রপ্ত করেছে বেশ ভালো ভাবেই। এর একটি হচ্ছে মদ্যপানের মাত্রা বাড়িয়ে দেয়া। এবং অপরটি হচ্ছে বেশামাল গাড়ি চালানো। ফলশ্র"তিতে সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 04:36 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

জুন ৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) --- গত দশ বছরে মার্কিন তরুনীরা দুটি বদ অভ্যাস রপ্ত করেছে বেশ ভালো ভাবেই। এর একটি হচ্ছে মদ্যপানের মাত্রা বাড়িয়ে দেয়া। এবং অপরটি হচ্ছে বেশামাল গাড়ি চালানো। ফলশ্র"তিতে সড়ক দূর্ঘটনার শিকার হচ্ছেন তারা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইরভাইন মেডিকেল সেন্টার ১৯৯৫ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ১০ বছর সময়কালে প্রাপ্ত পরিসংখ্যান থেকে ২০০৭ সালে প্রকাশিত গবেষনাপত্রে এ তথ্য মিলেছে। ইরভাইন মেডিকেল সেন্টারের স্নায়ুরোগ ও জখম নিরোধক গবেষনা কেন্দ্রের চিকিৎসক ক্রেইজ এনডারসন, ফেডেরিকো ভাসা এবং ভার্জিনিয়া তেসাই গবেষনাপত্রে একটি উপাত্ত প্রদর্শন করে দেখিয়েছেন, তরুনীদের মদ্যপান এবং সড়ক দূর্ঘটনার মাত্রা যে হারে বাড়ছে তা 'বিপদজনক' হয়ে দেখা দিচ্ছে। গবেষকরা এসব বদ অভ্যাসের সূচকে আরও দেখিয়েছেন, এসব মার্কিন তরুনীরা মদপান করে সিটবেল্ট না বেঁধেই সেলফোনে কথা বলতে বলতে গাড়ি চালান। ফলশ্র"তিতে দূর্ঘটনায় পড়েন তারা। এ বিষয়গুলো আমেরিকার জন্য বেআইনী। গবেষনালব্ধ তথ্যগুলো পরবর্তীতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশন কার্যালয়ের সংরক্ষিত তথ্যের সঙ্গে যাচাই করে অমিল পাওয়া যায়নি। ১৯৯৫ থেকে ২০০৪ সালের মধ্যে সড়ক দূর্ঘটনায় প্রায় ১ লক্ষ ৩৯ হাজার তরুন (যাদের বয়স ১৬ থেকে ২৪ বছরের মধ্যে) প্রান হারিয়েছে। এই হার প্রতিবছরই আগের তুলনায় গড়ে ১.৪ শতাংশ বেশি। আর তরুনীদের ক্ষেত্রে এই হার বেড়েছে ১.৩ শতাংশ করে। আরেক পরিসংখানে দেখা গেছে তরুনদের ১৭.৯ শতাংশই সিটবেল্ট না বেঁধে গাড়ি চালায়। এদের ৯.২ শতাংশ তরুন এবং ৭.৫ শতাংশ তরুনী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমডিকে/১৯৫৮ ঘ.