২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে পরা হেপবার্নের পোশাক নিলামে

১৯৬১ সালে ' ব্রেকফাস্ট অ্যাট টিফানি' ছবিতে গোলাপী রঙের একটা ককটেল ড্রেস পরেছিলেন অড্রে হেপবার্ন। বুধবার নিউ ইয়র্কে এক নিলামে সেই পোশাকটি বিক্রি হলো ১ লাখ ৯২ হাজার ডলারে। নিলামকারীরা যে মূল্য আশা করেছিলেন, পেয়েছেন তার ৬ গুন। খবর একটি চীনা বার্তা সংস্থার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 09:53 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ) -- ১৯৬১ সালে ' ব্রেকফাস্ট অ্যাট টিফানি' ছবিতে গোলাপী রঙের একটা ককটেল ড্রেস পরেছিলেন অড্রে হেপবার্ন। বুধবার নিউ ইয়র্কে এক নিলামে সেই পোশাকটি বিক্রি হলো ১ লাখ ৯২ হাজার ডলারে। নিলামকারীরা যে মূল্য আশা করেছিলেন, পেয়েছেন তার ৬ গুন। খবর একটি চীনা বার্তা সংস্থার। হাতাকাটা ওই পোশাকটি হেপবার্ন পরেছিলেন ছবির সেই দৃশ্যে যেখানে হলি গোলাইটলি তার ভাইকে মৃত হিসেবে আবিষ্কার করেন। ক্রিস্টির নিলাম ঘর থেকে পোশাকটি কিনে নেন এক ইউরোপিয় ক্রেতা, তার ব্যাক্তিগত সংগ্রহের জন্য। গত বছর লন্ডনে হেপবার্নের পরা বিখ্যাত ছোটখাট কালো রঙের পোশাকটি বিক্রি হয় ৮ লাখ ডলারে। বুধবার নিউ ইয়র্কে ক্রিস্টির নিলামে ওঠা অন্যান্য জিনিসগুলোর মধ্যে ছিল মেরিলিন মনরো অভিনীত 'সামথিং গট টু গিভ' ছবির চিত্রনাট্য যেখানে অভিনেত্রীর হাতে লেখা কিছু নোট ছিল। এটি বিক্রি হয় ১৯ হাজার ২০০ ডলারে। এছাড়াও ১৯৬৮ সালের 'ফানি গার্ল' ছবিতে বারবারা স্ট্রেইস্যান্ড পরিহিত একটি পোশাক বিক্রি হয় ৩৩ হাজার ৬০০ ডলারে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৫৩৮ ঘ