২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইফাতে চ্যারিটি ক্রিকেটে অংশ নেবেন বলিউড তারকারা

আইফা চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে আকর্ষনীয় এক চ্যারিটি ক্রিকেটের আয়োজন করেছে আইফা কর্তৃপক্ষ। এই চ্যারিটি ম্যাচে অংশ নেবেন প্রথম সারির বলিউড তারকারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃটেনের লিডসের হেডিংলে কার্নেগি স্টেডিয়ামে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 09:40 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- আইফা চলচ্চিত্র উৎসব উপলক্ষ্যে আকর্ষনীয় এক চ্যারিটি ক্রিকেটের আয়োজন করেছে আইফা কর্তৃপক্ষ। এই চ্যারিটি ম্যাচে অংশ নেবেন প্রথম সারির বলিউড তারকারা। ম্যাচটি অনুষ্ঠিত হবে বৃটেনের লিডসের হেডিংলে কার্নেগি স্টেডিয়ামে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। ম্যাচে খেলবেন অভিষেক বচ্চন, সাইফ আলী খান, অনিল কাপুর, সানি দেওল, ফারদিন খান, জায়েদ খান, টেলিভিশন উপস্থাপক নিক নোলেস, সাবেক ভারতীয় ক্রিকেট তারকা কপিল দেব, অজয় জাদেজা ও গায়িকা জে সিন। অবসর নেয়া বিখ্যাত আম্পায়ার ডিকি বার্ড এই ম্যাচে আম্পায়ার থাকবেন। টসের মাধ্যমে খেলা শুরু করবেন শিল্পা শেঠী ও সালমান খান। ধারাভাষ্যকার হিসেবে থাকবেন প্রীতি জিনতা, উর্মিলা মাটোন্ডকার, চাঙ্কি পান্ডে ও বোমান ইরানী। বিশ্ব জুড়ে হিন্দি চলচ্চিত্রের প্রসারের লক্ষ্যে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশে এই আইফা চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়ে থাকে। ইভেন্ট ম্যানেজমেন্ট ও বিনোদন সংস্থা উইজক্রাফট ইন্টারন্যাশন এন্টারটেইনমেন্ট এই উৎসবের অন্যতম স্পন্সর। ফি বছর সংগঠনটি চলচ্চিত্র সপ্তাহ ও পুরষ্কার বিতরণের আয়োজন করে থাকে। ২০০০ সালে মিলেনিয়াম ডোমে প্রথম আইফা চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এরপর যথাক্রমে সানসিটি, মালয়েশিয়া, জোহানেসবার্গ, সিঙ্গাপুর, আমস্টারডাম ও দুবাইয়ে অনুষ্ঠিত হয় এটি। ২০০৭ সালে আইফা সপ্তাহ পালিত হবে ১০ জুন থেকে ১২ জুন পর্যন্ত বৃটেনের ইয়র্কশায়ারে। বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/ ১৫৩৬ ঘ