২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হতাশ সিন্ডি শান্তি আন্দোলন থেকে সরে দাড়াচ্ছেন

ইরাক যুদ্ধে ২৪ বছর বয়সী ছেলে মারা যাওয়ার পর যুদ্ধ বিরোধী শান্তি আন্দোলনে নামেন সিন্ডি শিহান। অনেক চেষ্টা করে তার দেশের প্রেসিডেন্ট বুশের সঙ্গে সাক্ষাৎও করেন। তাকে যুদ্ধ থেকে ফেরানোর চেষ্টা করেন। বলাবাহুল্য সে চেষ্টা কাজে লাগেনি। দীর্ঘদিন আন্দোলন করার পর হতাশ সিন্ডি এখন ক্ষান্ত দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক ওয়েবসাইটে খোলা চিঠি লিখে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। খবর একটি মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 09:59 AM

Updated : 26 Aug 2022, 08:03 PM

মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম ) -- ইরাক যুদ্ধে ২৪ বছর বয়সী ছেলে মারা যাওয়ার পর যুদ্ধ বিরোধী শান্তি আন্দোলনে নামেন সিন্ডি শিহান। অনেক চেষ্টা করে তার দেশের প্রেসিডেন্ট বুশের সঙ্গে সাক্ষাৎও করেন। তাকে যুদ্ধ থেকে ফেরানোর চেষ্টা করেন। বলাবাহুল্য সে চেষ্টা কাজে লাগেনি। দীর্ঘদিন আন্দোলন করার পর হতাশ সিন্ডি এখন ক্ষান্ত দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক ওয়েবসাইটে খোলা চিঠি লিখে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। খবর একটি মার্কিন ওয়েবসাইটের। 'গুড রিডান্স এটেনশন হোর' শীর্ষক এক অনলাইন চিঠিতে সিন্ডি আক্ষেপ করে লেখেন, "আমার ছেলের আত্মোৎসর্গকে অর্থপূর্ণ করার অনেক চেষ্টা করেছি। কিন্তু আফসোস, আমার ছেলে সিজি মারা গেছে এমন এক দেশের জন্য যে দেশের লোক আগামী কয়েক মাসে এই যুদ্ধে কত লোক মারা যাবে তার চেয়ে বরং কে হবে পরবর্তী আমেরিকান আইডল সেটা নিয়েই বেশি উদ্বিগ্ন। আর এদিকে মানুষের জীবন নিয়ে ডেমোক্রাট ও রিপাবলিকানরা নোংরা খেলা খেলতে থাকে।" ডেইলি কস ওয়েবসাইটে সোমবার এই খোলা চিঠি পোস্ট করেন সিন্ডি। ক্যালিফোর্নিয়ার অধিবাসী সিন্ডি 'গোল্ড স্টার ফ্যামিলিজ ফর পিস' নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা। সিন্ডি বলেন, "এখন আমি ঘরে ফিরে যাবো এবং আমার বাকী সন্তানদের জড়িয়ে ধরে যা হারিয়েছি তার শোক ভোলার চেষ্টা করবো।" বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/এমআইআর/১৫৫৬ ঘ