মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম) -- সবচেয়ে ঈর্ষণীয় শারীরিক কাঠামোর অধিকারী হিসেবে নির্বাচিত হয়েছেন হলিউডের নায়ক ব্র্যাড পিট। চিকিৎসা বিষয়ক একটি প্রতিষ্ঠান পরিচালিত জরিপে এই ফলাফল পাওয়া গেছে। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।
চিকিৎসা বিষয়ক প্রতিষ্ঠান বেনেডেন হেলথকেয়ার সোসাইটি এক হাজারের বেশি ব্যক্তির উপর জরিপ চালিয়ে 'মিস্টার এন্ড মিসেস স্মিথ' খ্যাত নায়ককে এই খেতাবে ভূষিত করে।
পিটের থেকে এক কদম পেছনে পড়েছেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম। তৃতীয় হয়েছেন 'ক্যাসিনো রয়েল' খ্যাত জেমস বন্ড নায়ক ডেনিয়েল ক্রেইগ।
এই তালিকায় উঠে এসেছে আরো কিছু ফুটবল খেলোয়াড়ের নাম। প্রথম পাঁচ জনের মধ্যে চতুর্থ স্থানে আছেন ফ্রান্সের জাতীয় খেলোয়াড় ও অধিনায়ক থিয়েরি অঁরি । এবং পঞ্চম স্থান দখল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সদস্য ও পর্তুগালের মিডফিল্ডার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ছেলেদের মধ্যে ঈর্ষণীয় শারীরিক কাঠামোর অধিকারীদের প্রথম দশজনের তালিকাটি হচ্ছে এরকম ঃ
১. ব্র্যাড পিট
২. ডেভিড বেকহ্যাম
৩. ডেনিয়েল ক্রেইগ
৪. থিয়েরি হেনরি
৫. ক্রিস্টিয়ানো রোনাল্ডো
৬. জাস্টিন টিম্বারলেক
৭. ফ্রেডি এলযুন্ডবার্গ
৮. আর্নল্ড শোয়ার্জনিগার
৯. জুড ল
১০. ইউশার
বিডিনিউজ টুয়েন্টি ফোর ডট কম/ওএস/এমডিকে/ ১৫৩৩ ঘ.
bdnews24