ঈর্ষণীয় শারীরিক কাঠামোর অধিকারীদের তালিকায় ব্র্যাড পিট শীর্ষে
সবচেয়ে ঈর্ষণীয় শারীরিক কাঠামোর দিক থেকে তালিকার শীর্ষে রয়েছেন হলিউডের নায়ক ব্র্যাড পিট। এক জরিপে এই ফলাফল পাওয়া গেছে।
চিকিৎসা বিষয়ক প্রতিষ্ঠান বেনেডেন হেলথ কেয়ার সোসাইটি এক হাজারেরও বেশি ব্যাক্তির উপর পরিচালিত জরিপে ‘মিস্টার এন্ড মিসেস স্মিথ’ খ্যাত এই নায়ক শীর্ষস্থান দখল করে।
পিটের থেকে এক কদম পেছনে পড়েছেন ফুটবল তারকা ডেভিড বেকহ্যাম।
ঈর্ষাণীয় শারীরিক কাঠামোর অধিকারী হিসেবে তৃতীয় হয়েছেন ‘ক্যাসিনো রয়েল’ খ্যাত জেমস বন্ড নায়ক ডেনিয়েল ক্রেইগ।
এই তালিকায় উঠে এসেছে আরো ফুটবল খেলোয়াড়দের নাম। প্রথম পাঁচ জনের মধ্যে চতুর্থ স্থানে আছেন ফ্রান্সের জাতীয় খেলোয়াড় ও অধিনায়ক থিঅঁরি হেনরি। এবং পঞ্চম স্থান দখল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের সদস্য ও পর্তুগালের মিডফিল্ডার ক্রিস্টিয়ানো রোনাল্ডো।
ছেলেদের মধ্যে ঈর্ষণীয় শারীরিক কাঠামোর অধিকারীদের প্রথম দশজনের তালিকাটি হচ্ছে-
১. ব্র্যাড পিট
২. ডেভিড বেকহ্যাম
৩. ডেনিয়েল ক্রেইগ
৪. থিঅঁরি হেনরি
৫. ক্রিস্টিয়ানো রোনাল্ডো
৬. জাস্টিন টিম্বারলেক
৭. ফ্রেডি এলযুন্ডবার্গ
৮. আর্নল্ড শোয়ার্জনিগার
৯. জুড ল
১০. ইউশার
