এফবিআই’র চাকরিতে শিখ যুবকরা প্রাধান্য পাবে
ফেডারেল বুরো ইনভেস্টিগেশন বা এফবিআই নতুন সদস্যের ক্ষেত্রে পাঞ্জাবী ভাষায় পারদর্শী যুবক শিখদের বেশি প্রাধান্য দিবে।
সম্প্রতি আমেরিকার পাঞ্জাবী সম্প্রাদায়ের নেতার সঙ্গে এক আলোচনার পর এফবিআই এই সিদ্ধান্ত নেয়।
শিখ ডিফেন্স এন্ড এডুকেশন ফান্ড (এসএএলডিইএফ) এবং শিখ ফাউন্ডেশন অফ ভার্জিনিয়া (এসএফভি) এর সঙ্গে এফবিআই কর্মকর্তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয় গত সপ্তাহে। সেখানে শিখ নেতারা এফবিআইতে বেশি পরিমানে শিখ যুবকদের নিয়োগের জন্য জোর সুপারিশ জানান।
এর প্রেক্ষিতেই এফবিআই সিদ্ধান্ত নেয় যে, এই প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে শিখ যুবক, শিখ পেশাজীবি এবং পাঞ্জাবী ভাষায় দক্ষ ব্যাক্তিদের প্রাধান্য দেওয়া হবে। এসএএলডিইএফ এর ওয়েব সাইটে এই তথ্য প্রকাশ করা হয়।
কারণ হিসেবে এসএএলডিইএফ এর ব্যবস্থাপনা পরিচালক কাভনিট সিং বলেন, “ শিখ আমেরিকান সম্প্রদায়ের মানুষদের এফবিআই এবং এ জাতীয় প্রতিষ্ঠানে নিয়োগ বাড়ানোর জন্য বহুদিন ধরেই এসএএলডিইএফ ঘনিষ্ঠভাবে কাজ করে আসছে। এই সকল প্রতিষ্ঠান যাতে আমেরিকায় শিখ সম্প্রদায়ের মানুষদের ঠিক মতো সেবা দিতে পারে সেজন্যই এই সুপারিশ আমরা জানিয়ে আসছিলাম।”
এসএএলডিইএফ ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হয়। তখন এর নাম ছিলো শিখ মিডওয়াচ এন্ড রিসোর্স টাস্ক ফোর্স (এসএমএআরটি)। এটি আমেরিকার শিখ সম্প্রদায়ের সামাজিক অধিকার বাস্তবায়ন ও শিক্ষামূলক প্রতিষ্ঠান। শিখ সম্প্রদায়ের সামাজিক অধিকার বাস্তবায়ন ও ভবিষ্যত প্রজন্মের জন্য আমেরিকায় একটি সুন্দর পরিবেশ তৈরি কারাই এর মূল উদ্দেশ্য।
